• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে আশ্বিন ১৪৩৩ রাত ১১:২৩:৪০ (13-Oct-2026)
  • - ৩৩° সে:

উত্তর জয়পুর মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ

১৪ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৯:৩৫:৪২

উত্তর জয়পুর মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের উত্তর জয়পুর দ্বি-মূখী দাখিল মাদ্রাসার ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায়, বাৎসরিক দোয়া অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে উত্তর জয়পুর দ্বি-মূখী মাদ্রাসা প্রাঙ্গণে এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু। মাদ্রাসার সভাপতি লোকমান হাকিমের সভাপতিত্বে সহকারী শিক্ষক মশিউর রহমান খান অনুষ্ঠান সঞ্চালনা করেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন, দোগাছী ইউপি চেয়ারম্যান সামছুল আলম সুমন, জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মতিন, উত্তর জয়পুর মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট আফাজ উদ্দীন, দোগাছী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন, অভিভাবক সদস্য সুলতান আহমেদ মিঠু, সহকারী শিক্ষক নুরুজ্জামান প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের আমলে শিক্ষা ব্যবস্থার অনেক উন্নয়ন হয়েছে। এধারা অব্যাহত রাখতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। এ সময় অত্র মাদ্রাসার একাডেমিক ভবন নির্মাণের আশ্বাস দেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংসার ভাঙনের সুর সাবিলা নূরের
সংসার ভাঙনের সুর সাবিলা নূরের
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৯:২১:৫৮

৪র্থ গ্রেড পেলেন ইসির ১৩ কর্মকর্তা
৪র্থ গ্রেড পেলেন ইসির ১৩ কর্মকর্তা
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:৩২:৩৬

সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড
সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:২৬:২৮


স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ
স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:১৭:৪৯

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:০৯

সচিব পদমর্যাদা পেলেন ৩ নারী কূটনীতিক
সচিব পদমর্যাদা পেলেন ৩ নারী কূটনীতিক
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:০২

জয়ের আশা জাগিয়ে ড্র করল বাংলাদেশ
জয়ের আশা জাগিয়ে ড্র করল বাংলাদেশ
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ শাখার নাম পরিবর্তন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ শাখার নাম পরিবর্তন
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:১৩