• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৮:৫২ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে বাসচাপায় নিরাপত্তাকর্মী নিহত, ৪ বাসে আগুন

১ ডিসেম্বর ২০২৪ সকাল ০৭:৫৮:৪৬

গাজীপুরে বাসচাপায় নিরাপত্তাকর্মী নিহত, ৪ বাসে আগুন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় চারটি বাসে আগুন দিয়েছেন কয়েকটি কারখানার শ্রমিকরা। বাসচাপায় অনন্ত ক্যাজুয়েল নামে একটি কারখানার নিরাপত্তা কর্মী মুন্নাফ মালিথার (৪৫) মৃত্যুর খবরে বিক্ষুব্ধ শ্রমিকরা বাসে আগুন দেন।

৩০ নভেম্বর শনিবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলে ইট ছোড়েন শ্রমিকরা।

জানা গেছে, রাত আনুমানিক সোয়া ৮টার দিকে গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় বাসচাপায় অনন্ত ক্যাজুয়েল নামের কারখানার নিরাপত্তা কর্মী মুন্নাফ মালিথার মৃত্যুর খবর ছড়ায়। এমন খবরে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা বাসে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

বিষয়টি নিশ্চিত করেছেন গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা কামাল। তিনি বলেন, বাসচাপায় অনন্ত ক্যাজুয়েল নামের কারখানার নিরাপত্তা কর্মীর মৃত্যুর খবরে চারটি বাসে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। শুনেছি নিহতের মরদেহ টঙ্গী শহীদ আহসান উল্ল্যাহ্ মাস্টার জেনারেল হাসপাতালে আছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, বাসে আগুন দেওয়ার খবরে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে আসে। ফায়ার সার্ভিস ডেলিভারি হোস খুলে পানি দিবে, এ সময় পাবলিক অ্যাটাক করে। তাই ফায়ার কাজ করতে পারেনি। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে অবস্থান করছে। আমরা শুনেছি ২/৩ টি বাসে আগুন দেওয়া হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ইব্রাহিম খান বলেন, শনিবার রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর তারগাছ এলাকায় স্থানীয় অনন্ত ক্যাজুয়েল গার্মেন্টসের এক নিরাপত্তা কর্মী মহাসড়ক অতিক্রম করছিলেন। এ সময় গাজীপুর থেকে ঢাকাগামী আজমেরী পরিবহণের একটি যাত্রীবাহী বাস ওই নিরাপত্তা কর্মীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে খবর ছড়ায়। পরে উত্তেজিত শ্রমিকরা কয়েকটি বাসে অগ্নি সংযোগ করে। এতে করে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়দের বাধার কারণে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যেতে পারেনি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৩০


কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪০:০৬


পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু, আহত ৩
পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু, আহত ৩
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:০৮

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১১:৪৯

‘এক্স-ম্যান’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট আর নেই
‘এক্স-ম্যান’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট আর নেই
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০৩:১২

আমির খসরুর সঙ্গে জাপানের অর্থমন্ত্রীর বৈঠক
আমির খসরুর সঙ্গে জাপানের অর্থমন্ত্রীর বৈঠক
৩০ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫১:৫৯