• ঢাকা
  • |
  • বুধবার ২০শে কার্তিক ১৪৩৩ রাত ১১:৩৯:১৬ (04-Nov-2026)
  • - ৩৩° সে:

সিলেটে বাসে আগুন

৭ ডিসেম্বর ২০২৩ সকাল ০৯:০২:৪৫

সিলেটে বাসে আগুন

সিলেট প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ৬ ডিসেম্বর বুধবার রাতে সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কদমতলী বাস টার্মিনালের পাশে যমুনা মার্কেটের সামনে একটি  মিনিবাস দাঁড় করিয়ে রেখে চালক ও হেল্পার পাশে চা নাস্তা করতে গিয়েছিলেন। হঠাৎ কে বা কারা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করে।

এ ঘটনায় কেউ হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা।

আরও পড়ুন

শরীয়তপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার সোহেল রেজা (দক্ষিণ) বলেন, কেউ আহত হননি বা কাউকে আটক করাও সম্ভব হয়নি। তবে দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৮:৩০