• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৯ই আশ্বিন ১৪৩৩ দুপুর ০২:০৯:৪৮ (24-Sep-2026)
  • - ৩৩° সে:

মিরসরাইয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো ৯০০ রোগী

২৩ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:০৫:২০

মিরসরাইয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো ৯০০ রোগী

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে ৯০০ রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

ডা. স্যামনুন সিরাজ চৌধুরীর (রাকিব) উদ্যোগে অহিদ উল্ল্যাহ চৌধুরী বাড়ির আয়োজনে ডক্টরস সোসাইটি অব মীরসরাই এর সহযোগিতায় গতকাল সকাল থেকে দিনব্যাপী উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের পরাগলপুর এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

ফ্রি মেডিকেল ক্যাম্পে সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত ৮ জন চিকিৎসক যথাক্রমে মেডিসিন বিশেষজ্ঞ, শিশু রোগ বিশেষজ্ঞ, চর্মরোগ বিশেষজ্ঞ, কিডনি বিশেষজ্ঞসহ অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের ফ্রি মেডিকেল সেবা ও ওষুধ বিতরণ করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন বারইয়ারহাট জেনারেল হাসপাতালের এমডি কামাল উদ্দিন চৌধুরী, ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিব উল্ল্যাহ চৌধুরী, ব্যাংকার জাভেদসহ প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সহায়ক ৫ খাবার
মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সহায়ক ৫ খাবার
২৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:০৬:০৪




৬০ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ
৬০ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ
২৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৫:৫৯



ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫৪৬
ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫৪৬
২৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫২:২৬

এসআরবি সদস্যদের বিশেষ ভাতা পুনর্নির্ধারণ
এসআরবি সদস্যদের বিশেষ ভাতা পুনর্নির্ধারণ
২৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৬:০৫