• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ সকাল ০৬:৩৫:২০ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

রথযাত্রায় তীব্র গরমে অতিষ্ঠ ভক্তদের পানি দিল যুবলীগ

৮ জুলাই ২০২৪ সকাল ০৮:২২:৪৯

রথযাত্রায় তীব্র গরমে অতিষ্ঠ ভক্তদের পানি দিল যুবলীগ

ধামরাই (ঢাকা) প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে তীব্র গরমের মধ্যে রথযাত্রা উৎসবে আসা ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে পানি বিতরণ করেছে যুবলীগ। ৭ জুলাই রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত রথযাত্রার পথে পথে পানি বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, অতিরিক্ত গরমে হাসফাস অবস্থায় ভক্ত দর্শনার্থীদের একটু প্রশান্তির জন্য প্রায় তিন হাজার বোতল বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। রথযাত্রা উপলক্ষে ধামরাই বাজার এলাকায় সব দোকানপাট বন্ধ রাখা হয়। এতে বিপাকে পড়েন অনেকেই। এরমধ্যে পানি পেয়ে উচ্ছ্বসিত তারা।

রত্না দাস নামে এক নারী বলেন, কোনো দোকানপাট খোলা ছিল না। পানি খুঁজে পাচ্ছিলাম না। এরমধ্যে যুবলীগের দাদারা বিনামূল্যে পানি দিল।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

পানি বিতরণ করা ঢাকা জেলা যুবলীগের সদস্য জাকারিয়া দিপু বলেন, রথযাত্রা উৎসব ধামরাইয়ের ইতিহাস ঐতিহ্যের অংশ। প্রতি বছর এ উৎসবে দেশ-বিদেশের হাজারো মানুষ যোগ দেন।

তিনি বলেন, তীব্র গরমে ভক্ত ও দর্শনার্থীদের কথা মাথায় রেখে যুবলীগের পক্ষ থেকে এই পানি বিতরণ করা হয়। সামনেও যুবলীগ এমন কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কক্সবাজারে ১৪৪ ধারা জারি
কক্সবাজারে ১৪৪ ধারা জারি
৩০ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৫:২৯





ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:২৬


রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৩০