• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৫ই আষাঢ় ১৪৩৩ রাত ০২:১২:৩৬ (30-Jun-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে বোতলজাত পানি বিতরণ

২৫ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:২২:৪৮

নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে বোতলজাত পানি বিতরণ

নারায়ণগঞ্জ  প্রতিনিধি: গরমে অতিষ্ঠ মানুষকে সুরক্ষা-সচেতনতায় এবার ব্যতিক্রম উদ্যোগ নিয়ে মাঠে নেমেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

এর অংশ হিসেবে জেলার জনবহুল স্থান চাষাড়াস্থ টাউন হলের সামনে, শহরের ব্যস্ততম বাজারগুলোতে (দ্বিগুবাবুর বাজার, নিতাইগঞ্জ বাজার) পথচারী-সাধারণ মানুষ তথা পথেঘাটে থাকা নিম্ন আয়ের শ্রমিক-কর্মজীবীদের মধ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে বোতলজাত করা পানি বিতরণ করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মাহমুদুল হকের নির্দেশে ২৫ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১ টায় এ কার্যক্রম শুরু করা হয়।

এ সময় নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব আল রাব্বি, স্টাফ অফিসার টু ডিসি তামশিদ বিন ইরামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
২৯ জুন ২০২৬ বিকাল ০৫:১৬:১১


Follow Us