• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ০৯:২৭:৪২ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে ১০ তলা থেকে লাফ দিয়ে গৃহবধুর আত্মহত্যা

১৮ জুলাই ২০২৩ রাত ০৯:০৩:৪৭

সিদ্ধিরগঞ্জে ১০ তলা থেকে লাফ দিয়ে গৃহবধুর আত্মহত্যা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১০ তলা বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে আনিকা (২০) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন। ১৮ জুলাই মঙ্গলবার বিকেলে ভূমি পল্লী এলাকায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক মো. মোজাম্মেল হক। 
 

নিহত গৃহবধু আনিকা সিদ্ধিরগঞ্জের আটি এলাকার জজ মিয়ার মেয়ে, তার স্বামীর নাম মো. আল-আমীন। নিহত আনিকা মেঘনা ইকোনমিক জোনের একটি ফ্যাক্টরিতে চাকুরী করতেন।

আনিকা পিতা আলমগীর প্রধান  জানান, আমার মেয়ে বেড়াতে যাওয়ার কথা বলে জামা কাপড় পড়ে। কিন্তু কিছুক্ষন পর জামা কাপড় পরিবর্তণ করে তার মায়ের পাশে ঘুমিয়ে পরে। পরে পরিবারের কাউকে না জানিয়ে ঐ ১০ তলা বিল্ডিং থেকে লাফ দেয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বিকেলে নিহতের মরদেহ নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। কি কারণে সে আত্মহত্যা করেছে তা এখনও জানা যায় নি। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আজকের খেলা: ২৭ অক্টোবর ২০২৬
আজকের খেলা: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:১৮:৩২

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১



আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯