• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ রাত ১০:৫০:১৭ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

মোল্লাহাটে ৩য় শ্রেণির শিশুকে ধর্ষণ, ধর্ষক নবম শ্রেণির ছাত্র আটক

২৪ জানুয়ারী ২০২৪ বিকাল ০৪:২২:৫৬

মোল্লাহাটে ৩য় শ্রেণির শিশুকে ধর্ষণ, ধর্ষক নবম শ্রেণির ছাত্র আটক

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে নবম শ্রেণির ছাত্র সোহান (১৫) এক তৃতীয় শ্রেণির শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ২৩ জানুয়ারি মঙ্গলবার বিকেলে উপজেলার কুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

Ad

শিশুটির পরিবার সূত্র জানা যায়, পাশের বাড়ির ভাড়াটিয়া মো. আবুল কালামের ছেলে সোহান শিশুটিকে পুতুল তৈরির তেনা (ছোট কাপড়) দেয়ার কথা বলে তাদের বসত ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটি গুরুতর আহত হয়ে রক্তক্ষরণ শুরু হয়। পরে শিশুটিকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় পরিবার। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে নিকটস্থ গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।

Ad
Ad

সোহানের মা সীমা বেগম জানান, তিনি সেলাই প্রশিক্ষণ কর্মশালায় বাগেরহাটে ছিলেন এবং তার স্বামী আবুল কালাম (ট্রাক চালক) ট্রিপে গেছে চিটাগাং। যে কারণে বাড়িতে তার দুই ছেলে দশম শ্রেণির সোহাগ ও নবম শ্রেণির সোহান ছিলো। গতকালের ঘটনা শুনে আজ বুধবার সকালে বাসায় আসছেন।

তিনি বলেন, তার ছেলে যদি অপরাধী হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিৎ।

মোল্লাহাট থানার পুলিশ পরিদর্শক আশ্রাফুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে সোহানকে আটক করা হয়েছে। যেহেতু বয়স কম সে মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:৩৪:৩১

বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:০৮:৫৩

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:২২

সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:০৮


চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৮:৪৪

কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৫:১২

কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ বিজয়ী
কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৭:১৫


Follow Us