• ঢাকা
  • |
  • বুধবার ৬ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:১৩:০০ (21-Oct-2026)
  • - ৩৩° সে:

রাজধানীতে বাস মালিককে কুপিয়ে হত্যা করেছে চালক

২৬ ডিসেম্বর ২০২৪ সকাল ০৭:৩১:৪২

রাজধানীতে বাস মালিককে কুপিয়ে হত্যা করেছে চালক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে এক বাস মালিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। ২৫ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৭টার দিকে আদাবর থানার অন্তর্গত শিয়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. স্বপন। তিনি মোহাম্মদপুর থেকে উত্তরা রুটে চলাচল করা ভূঁইয়া পরিবহনের একটি বাসের মালিক। মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

স্থানীয়রা অভিযোগ করেন, নিহত স্বপনের বাসটির চালক সোহেল একটি চাকা বিক্রি করে দেন। এ নিয়ে স্বপনের সঙ্গে দ্বন্দ্বের জেরে সন্ধ্যায় শিয়া মসজিদ এলাকায় স্বপনকে কুপিয়ে জখম করেন সোহেল। আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫১৮

এ বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, সন্ধ্যায় শিয়া মসজিদ এলাকায় স্বপন নামের একজনকে কুপিয়ে হত্যার খবর পেয়েছি। থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। পরিবারের অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






চট্টগ্রাম-ঢাকা লেনে ট্রেন চলাচল বন্ধ
চট্টগ্রাম-ঢাকা লেনে ট্রেন চলাচল বন্ধ
২১ অক্টোবর ২০২৬ দুপুর ০২:২৯:৫৭

ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫১৮
ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫১৮
২১ অক্টোবর ২০২৬ দুপুর ০২:২০:৫৭

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
২১ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৩৭:১৮