• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ০১:৪২:৫৪ (10-Dec-2025)
  • - ৩৩° সে:

কুয়াকাটায় মুদি দোকানিকে ৩ মাসের কারাদণ্ড

১৩ নভেম্বর ২০২৪ সকাল ০৭:৫৯:৫৫

সংবাদ ছবি

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় সরকারি সড়ক দখল করে ফ্রিজ রাখা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় জাফর মৃধা (৪৫) নামের এক মুদি দোকানিকে ২ মাস ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

Ad

১২ নভেম্বর মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে কুয়াকাটা চৌরাস্তা এলাকায় এ কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ।

Ad
Ad

কারাদণ্ডপ্রাপ্ত জাফর কুয়াকাটা পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের পাঞ্জুপাড়া এলাকার বাসিন্দা। অভিযানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ বলেন, ১৫ নভেম্বর রাসমেলা উপলক্ষে প্রায় ৩ লাখ মানুষের সমাগম ঘটবে। তাই কুয়াকাটার শৃঙ্খলা ফেরাতে অভিযান চালানো হয়। অভিযানের সময় ওই দোকানি সড়ক দখল করে ফ্রিজ রাখলে তাকে ফ্রিজ সরাতে বলা হয়। তিনি ফ্রিজ না সরিয়ে উল্টো ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ কারণে তাকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
আজ প্রয়োজন একটি ঐক্যবদ্ধ দেশ: তারেক রহমান
১০ ডিসেম্বর ২০২৫ দুপুর ০১:২২:০৪






সংবাদ ছবি
রংপুরে হেরোইন উদ্ধার, স্বামী-স্ত্রীসহ আটক ৩
১০ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৩৮:১৮

সংবাদ ছবি
এনসিপির আলোচিত নেতারা যেসব আসন থেকে লড়বেন
১০ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:২৭:৫৬


সংবাদ ছবি
র‌্যাব সেজে ডাকাতির পরিকল্পনা, আটক ৬
১০ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৫৩:১৬


Follow Us