• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই ফাল্গুন ১৪৩২ রাত ১২:১৮:১৮ (03-Mar-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে শ্রেষ্ঠ কর্মকর্তার পুরস্কার পেলেন ওসি রউফ সরকার

৯ জুলাই ২০২৪ সকাল ১১:৫৫:৩৫

মানিকগঞ্জে শ্রেষ্ঠ কর্মকর্তার পুরস্কার পেলেন ওসি রউফ সরকার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে আ. রউফ সরকারকে জেলার শ্রেষ্ঠ অফিসার হিসাবে নির্বাচিত করা হয়েছে। ৮ জুলাই সোমবার পুলিশ সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান তাঁর হাতে শ্রেষ্ঠ ওসির পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

জেলা পুলিশ সূত্র জানায়, গেলো জুন মাসের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের আটক, মালামাল উদ্ধার, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, গ্রেফতারি পরোয়ানা তামিল ও ভিআইপি নিরাপত্তা, প্রটোকল, অপরাধীদের তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াসহ বিভিন্ন দায়িত্ব পালন করায় মানিকগঞ্জ  জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আ. রউফ সরকার।

Ad
Ad

এ বিষয়ে অনুভূতি প্রকাশে আ. রউফ সরকার বলেন, পুলিশের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। পুলিশের কাজ মানুষের সেবা দেওয়া। তাই পুলিশের অবশ্যই মানুষের কল্যাণে সর্বদা কাজ করে যেতে হবে।

Ad

তিনি আরও বলেন, আমি পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল), থানায় কর্মরত সদস্য ও মানিকগঞ্জবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে এ ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মার্চ মাসের এলপি গ্যাসের দাম নির্ধারণ
মার্চ মাসের এলপি গ্যাসের দাম নির্ধারণ
২ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:২৬


Follow Us