• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৪:১৩ (13-Jan-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যালয়ের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি ককটেল উদ্ধার

১২ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৩৬:৪৬

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যালয়ের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫নং ওয়ার্ডের নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের (টাউন হাইস্কুল) পুরাতন ভবনের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

Ad

১২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসব ককটেল উদ্ধার করা হয়৷ তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

Ad
Ad

ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইস উদ্দীন।

ঘটনাস্থলে উপস্থিত এসআই মোসাব্বির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের (টাউন হাইস্কুল) পুরাতন ভবনের ছাদে ককটেল পড়ে আছে। পরে তিনটি ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার জেলা নির্বাচন অফিসের পেছনে আম বাগান থেকে দুটি ও গত রোববার পৌরসভার ভেতরে ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি ককটেল উদ্ধার করে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ছাড়াল দুই হাজার
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ছাড়াল দুই হাজার
১৩ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৫২


ছাতকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
ছাতকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
১৩ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:২৮:৩৫


সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল
সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল
১৩ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:০১

শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ অবহিতকরণ সভা অনুষ্ঠিত
শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ অবহিতকরণ সভা অনুষ্ঠিত
১৩ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:০২:৫৭





Follow Us