• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:২১:১৪ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে এশিয়ান টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৮ জানুয়ারী ২০২৪ সকাল ০৭:৫৮:০৭

নোয়াখালীতে এশিয়ান টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে এশিয়ান টিভির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা, আলোচনা সভা ও ক্ষুদে ফুটবলারদের নিয়ে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘এগারো পেরিয়ে বারোতে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন’ এ শ্লোগানে মাঠ মুখরিত করে তোলে র‍্যালিতে অংশ নেয়া ক্রীড়ামোদিরা।

১৭ জানুয়ারি বুধবার জেলার শহীদ ভুলু স্টেডিয়াম মাঠে এশিয়ান টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি  আব্দুল ওয়াদুদ পিন্টু।  তিনি  ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান।

এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, তিনি এশিয়ান টিভি নিয়মিত দেখেন। বিশেষ করে, তিনি রাতে ওয়ালটন ম্যাজিক নিয়মিত দেখেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এশিয়ান টিভির চেয়ারম্যানসহ সকলকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এশিয়ান টিভির বারো বছর নয়, শত বছর পূর্তি জন্য আগাম শুভেচ্ছা জানাই।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এর আগে কেককাটা র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল ওয়াদুদ পিনটু।

এ সময় আরও উপস্থিত ছিলেন এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মানিকভূঁইয়া, ক্রীড়া সংস্থার সহ-সম্পাদক বাসব সরকার, শাহজাহান মাসুম,  আওয়ামী লীগ নেতা রাজিব হোসেন, সাংবাদিক শাহরিয়ার শিপন, আবদুল আজিজ, সাইফুল ইসলাম, ছাত্র নেতা রয়েলসহ ক্ষুদে ক্রীড়ামোদি ফুটবলাররা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০