• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ রাত ১০:২৯:৫৪ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

এমপি কামারুলের উদ্যোগে ১৫ হাজার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

৭ এপ্রিল ২০২৪ বিকাল ০৫:৩৯:২৫

এমপি কামারুলের উদ্যোগে ১৫ হাজার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া: ঈদের আনন্দ ভাগ করে নিতে নিজ উদ্যোগে ১৫ হাজার অসহায় দুস্থ মানুষকে শাড়ি, লুঙ্গি পাঞ্জাবি ও থ্রিপিস দিয়েছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য মো. কামারুল আরেফিন।

Ad

৭ এপ্রিল রোববার বেলা ১১ টায় মিরপুর উপজেলার আমলা বাজারের পাশে পানি উন্নয়ন বোর্ড চত্বরে নারী-পুরুষের হাতে এসব ঈদ উপহার তুলে দেন তিনি।

Ad
Ad

এসময় কামারুল আরেফিন জানান, গত ১৪ বছর ধরে তিনি ঈদের সময় ঈদের খুশি ভাগ করে নিতে এ অঞ্চলের অসহায় মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি পাঞ্জাবি ও থ্রি-পিসসহ বিভিন্ন ঈদ উপহার বিতরণ করে আসছেন। আগামীতেও করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

ঈদে নতুন শাড়ি-লুঙ্গি পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন বিভিন্ন বয়সের অসহায় নারী-পুরুষরা।

এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে ভেড়ামারা উপজেলা শহরে একটি স্কুল মাঠেও শাড়ি-লুঙ্গি বিতরণ করেন সংসদ সদস্য কামারুল আরেফিন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:০৮:৫৩

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:২২

সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:০৮


চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৮:৪৪

কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৫:১২

কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ বিজয়ী
কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৭:১৫





Follow Us