• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১১ই কার্তিক ১৪৩৩ রাত ০৩:৪২:২৪ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

শিবপুরে ২০০ অটোরিকশা চালককে নগদ অর্থ দিল শ্রমিক লীগ

৭ এপ্রিল ২০২৪ সকাল ১১:৪৫:৪৪

শিবপুরে ২০০ অটোরিকশা চালককে নগদ অর্থ দিল শ্রমিক লীগ

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় সিএনজি ড্রাইভার ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

৭ এপ্রিল রোববার শিবপুর উপজেলা বাসস্ট্যান্ডে উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে এ আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শিবপুর সিএনজি অটোরিকশা শ্রমিক কমিটির সভাপতি মো. মোমতাজ উদ্দীন প্রধান, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক এরশাদ মোল্লা।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

বাসস্ট্যান্ড এলাকার ২০০ অসচ্ছল ও অসহায় চালকের হাতে নগদ অর্থ তুলে দেন নেতৃবৃন্দ।

শিবপুর বাসস্ট্যান্ডের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অসচ্ছল এসব চালকদের তালিকা করে তাদের হাতে অর্থ প্রদান করা হয়। যাতে ঈদ উপলক্ষে তাদের মুখে খুশি ফোটে।

শ্রমিক লীগের সভাপতি মমতাজ উদ্দিন প্রদান বলেন, ঈদ মানে সবাইকে নিয়ে একসাথে কাটানো। ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাই এক হয়ে যাওয়া। আমার সাধ্যমতো ২০০ জন অসহায় চালককে নগদ অর্থ প্রদান করেছি। যাতে তারা পরিবার নিয়ে সুন্দর করে এবার ঈদটা করতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯







গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
২৬ অক্টোবর ২০২৬ রাত ০৮:০১:১৭