• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:০১:৩৬ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ইমরান খান পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য

৯ আগস্ট ২০২৩ সকাল ০৮:০৮:০০

ইমরান খান পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক ক্রিকেটার এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য সেদেশের নির্বাচন কমিশন (ইসিপি)। তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যানকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয় বলে জানানো হয়েছে।

৮ আগস্ট মঙ্গলবার রাতে এ ঘোষণা দেয় ইসিপি। বিবিসির খবরে আরও বলা হয়, রাষ্ট্রীয় উপহার কেনাবেচায় দুর্নীতির আশ্রয় নেওয়ার তোশাখানা মামলায় ইমরানের বিরুদ্ধে আদালতের সাজা ঘোষণার পর এ ঘোষণা দেয় ইসিপি।

উল্লেখ্য এর আগে ৫ আগস্ট শনিবার তোশাখানা মামলায় পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেয় সেদেশের একটি নিম্ন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ রুপি অর্থদণ্ড করা হয়। সেদিনই লাহোরে নিজ বাসা থেকে গ্রেফতার হন ইমরান।

আরও পড়ুন

‘অপ্রয়োজনীয়’ কর্মীদের স্বপরিবারে সৌদি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

পাকিস্তানি নির্বাচন কমিশন জানায়, দেশের সংবিধানের ৬৩ অনুচ্ছেদের ১–এইচ ধারা এবং ২০১৭ সালের নির্বাচন আইনের ২৩২ ধারা অনুযায়ী ইমরান খানকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৯:২৮



একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০১:০৪




তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি
তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৪:৩৫