• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ রাত ০৯:৩৭:৩০ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

কুষ্টিয়ায় ফেনসিডিল-পিস্তলসহ এক নারী আটক

২৮ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৫:২৩:১৭

কুষ্টিয়ায় ফেনসিডিল-পিস্তলসহ এক নারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের খাজিরাথাক গ্রামে র‌্যাবের অভিযানে মাদক কারবারি শেফালী খাতুন নামের এক নারীকে আটক করা হয়েছে।

Ad

২৮ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ১১ টায় কুষ্টিয়া র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পে সংবাদ সম্মেলন করে এতথ্য নিশ্চিত তরেন কোম্পানি কমান্ডার এম আবুল হাসান।

Ad
Ad

তিনি বলেন, মঙ্গলবার দুপুর দুইটার দিকে র‌্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মাদক কারবারি শেফালী খাতুনের বাড়ি থেকে বিপুল পরিমাণে নেশা জাতীয় দ্রব্য ফেনসিডিল, অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়। এর মধ্যে ১৯৩৬ বোতল ফেনসিডিল, একটি দেশীয় পিস্তল, আট রাউন্ড গুলি, দুইটি হাসুয়া, মাদক বিক্রির নগদ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

কোম্পানি কমান্ডার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, কুষ্টিয়াসহ সারাদেশে মাদক বিরোধী অভিযান চলমান আছে। মাদক ব্যবসার সাথে যারাই সম্পৃক্ত থাক তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদক সন্ত্রাস নির্মূলে এবং জনগণের জালমালের নিরাপত্তা প্রদানে র‌্যাব বদ্ধ পরিকর।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৫:১২

কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ বিজয়ী
কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৭:১৫




জামায়াত একটি ‘দুঃখী দল’: ডা. শফিকুর রহমান
জামায়াত একটি ‘দুঃখী দল’: ডা. শফিকুর রহমান
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৪০:৩৯




বিএনপি ১২ আসনে এগিয়ে, জামায়াত ৩
বিএনপি ১২ আসনে এগিয়ে, জামায়াত ৩
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৯:০১


Follow Us