• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে কার্তিক ১৪৩৩ সকাল ০৯:১৬:৫৪ (12-Nov-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশের হয়ে বিকেএসপির অ্যাথলেটদের সাফল্য

১৫ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৪১:৪৩

বাংলাদেশের হয়ে বিকেএসপির অ্যাথলেটদের সাফল্য

আশুলিয়া প্রতিনিধি: ভারতের চেন্নাইতে অনুষ্ঠিত ৪র্থ সাইথ এশিয়ান জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৪-এ বিকেএসপি ৩টি ব্রোঞ্জ পদক নিয়ে দ্বিতীয় রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে।

গত ১০-১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিকেএসপির অ্যাথলেট মো. তামিম হোসেন ট্রিপল জ্যাম্প ইভেন্টে ১৪.৭৫ মি. দূরত্ব অতিক্রম করে ব্রোঞ্জ পদক লাভ করেন। এছাড়া ছেলে (আসলাম শিকদার, বোরহান শেখ, হাফিজুর রহমান ও আব্দুল্লা আল সবুর) ও মেয়েদের (সুমাইয়া আক্তার, আজমি খাতুন, মীম আক্তার ও রুনা আক্তার) ৪ × ৪০০ মি. রিলেতে বিকেএসপির অ্যাথলেটরা আরও ২টি ব্রোঞ্জ পদক লাভ করেন। প্রতিযোগিতায় সার্কভুক্ত ৭টি দেশের অ্যাথলেটরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, বিকেএসপি’র ১৫ সদস্যের দলটি প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে। বাংলাদেশ দলের টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেন ফৌজিয়া হুদা জুঁই এবং কোচ হিসেবে ছিলেন মো. শাহাদাৎ হোসেন ভূঁইয়া ও মো. মোবারক হোসেন টিপু।

আরও পড়ুন

আজ টিভিতে যেসব খেলা দেখবেন (১২ নভেম্বর ২০২৬)

১৫ সেপ্টেম্বর সকালে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম, এসজিপি, এসইউপি, পিএসসি, পিএইচডি অ্যাথলেটিক্স দলটির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দলের সকলকে অভিনন্দন জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে
আজ ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে
১২ নভেম্বর ২০২৬ সকাল ০৯:০৭:২১


আজকের রাশিফল (১২ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (১২ নভেম্বর ২০২৬)
১২ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৫৪:২৫