• ঢাকা
  • |
  • বুধবার ৯ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৫:৪৫ (22-Apr-2026)
  • - ৩৩° সে:

পঞ্চগড়ে শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

২৪ জুন ২০২৪ সকাল ০৯:০৮:০০

পঞ্চগড়ে শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: পঞ্চগড়ে শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল  ‍টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।

২৩ জুন রোববার বিকেলে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে টুর্নামেন্টের সূচনা করা হয়। এসময় বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জহুলুল ইসলাম ।

Ad
Ad

অনুষ্ঠানে পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, সিভিল সার্জন মোস্তাফা জামান চৌধুরী, জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা গৌতম কুমার সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

Ad

উদ্বোধনী খেলায় জগদল ডিগ্রি কলেজ ৩-০ গোলে আমলাহার ডিগ্রি কলেজকে পরাজিত করে। দিনের দ্বিতীয় খেলায় ভজনপুর ডিগ্রি কলেজ ৩-১ গোলে তেঁতুলিয়া ডিগ্রি কলেজকে পরাজিত করে।  

জেলায় মোট ৯টি কলেজের ফুটবল দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। আগামী ২৬ জুন ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা, পরিপত্র জারি
৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা, পরিপত্র জারি
২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২০:০৯


কেরানীগঞ্জে বিদেশি রিভলবার ও গুলিসহ আটক ৩
কেরানীগঞ্জে বিদেশি রিভলবার ও গুলিসহ আটক ৩
২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:০৮:৪০

পুলিশের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
পুলিশের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
২২ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৫১:০৩

সোনারগাঁয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
সোনারগাঁয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
২২ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৪০:২৪



Follow Us