• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে শ্রাবণ ১৪৩৩ সকাল ০৬:৩৬:০৯ (11-Aug-2026)
  • - ৩৩° সে:

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ নিয়ে যা জানালেন জয়

১৪ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:৩৯:২৪

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ নিয়ে যা জানালেন জয়

নিজস্ব প্রতিবেদক: তিন বছর আগে স্ত্রী ক্রিস্টিনার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর তদন্তে তারা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তার সাবেক স্ত্রী ক্রিস্টিনার যে তথ্য উঠে এসেছে সেসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দাবি করেছেন তিনি।

১৩ জানুয়ারি সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জয় লিখেছেন, সম্প্রতি তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এর একটি রিপোর্ট ফাঁস করা হয়। জয় দাবি করেন, রিপোর্টটি ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভরা। তবে তাদের অসাবধানতা ও বোকামির কারণে রিপোর্টটির মিথ্যা প্রমাণ স্পষ্ট হয়ে উঠেছে। রিপোর্টে কয়েকটি গুরুতর ভুল রয়েছে বলেও জানান জয়।

এফবিআই বলেছে, তারা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যাচাই এবং যেকোনো সম্ভাব্য অবৈধ কার্যক্রম মোকাবিলায় সহযোগিতা করার জন্য দুদকের সঙ্গে যোগাযোগ করেছে। তদন্তে ম্যাসাচুসেটস ও ভার্জিনিয়ায় সজীবের স্ত্রী ক্রিস্টিন এবং ওয়াজেদের সঙ্গে সন্দেহজনক ব্যাংক কার্যক্রমের তথ্যও পাওয়া গেছে বলেও উল্লেখ করা হয়।

জয় তার ফেসবুক পোস্টে লিখেন, ক্রিস্টিন এবং আমি আর বিবাহিত নই। আমরা প্রায় তিন বছর আগে আলাদা হয়েছি এবং আমাদের বিবাহবিচ্ছেদ হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সবশেষ মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন
সবশেষ মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন
১০ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩:৩৪




৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট
৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট
১০ আগস্ট ২০২৬ বিকাল ০৪:৩৬:৩২