• ঢাকা
  • |
  • বুধবার ২২শে আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৭:৩৩ (07-Oct-2026)
  • - ৩৩° সে:

অনেক দেশের তুলনায় বাংলাদেশের গণতন্ত্র উন্নত: তথ্যমন্ত্রী

২৬ এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৬:১০:৩৮

অনেক দেশের তুলনায় বাংলাদেশের গণতন্ত্র উন্নত: তথ্যমন্ত্রী
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: ভারতসহ বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশের গণতন্ত্র অনেক উন্নত এবং বাকস্বাধীনতাও বেশি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

২৬ এপ্রিল বুধবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন।

ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে যেভাবে বিরোধী দল সকাল-বিকাল-সন্ধ্যা, মাঝেমাঝে রাতের বেলা, সরকারের বিরুদ্ধে বিষোদগার করছে, যেভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করছে, তার উদাহরণ পার্শ্ববর্তী দেশ ভারতেও নেই।

জামিনে মুক্তি পাওয়ার পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তিনি ছোট কারাগার থেকে বড় কারাগারে এসেছেন। এ বিষযয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা অনেক বেশি। রিজভী কারাগার থেকে বের হয়ে যে বক্তব্য রেখেছেন, তাতেই প্রমাণিত হয় যে বাকস্বাধীনতা এ দেশে নিশ্চিত রয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি
সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি
৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:২৩:৪৭


এনআইডি সংশোধন: ভিসার কপি দিতে হবে প্রবাসীদের
এনআইডি সংশোধন: ভিসার কপি দিতে হবে প্রবাসীদের
৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:৩৩

দেশের সব উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা
দেশের সব উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা
৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০৯:২৪



দাম বাড়লো জেট ফুয়েলের
দাম বাড়লো জেট ফুয়েলের
৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:২২:১৮

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০২:৪৭

স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৫৮:৫৮