• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:২৪:৪১ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

দেশে কোনো আইনের শাসন নেই: কাদের সিদ্দিকী

১ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:১৪:৩৯

দেশে কোনো আইনের শাসন নেই: কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, যে দেশে একজন সেনা কর্মকর্তাকে এভাবে ডাকাতদল হামলা চালিয়ে হত্যা করতে পারে, তাহলে বুঝতে হবে; এ দেশে কোন আইনের শাসন নেই। এ দেশের আইন ব্যবস্থা ভেঙে পড়েছে।

১ অক্টোবর মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহরের করের বেতকা নিহত সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জনের বাসায় তার স্বজনদের সাথে দেখা করে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, বিগত ১৫/১৬ বছর এ দেশ আওয়ামী লীগ সরকারের ছিল না। এ দেশ ছিল শেখ হাসিনা সরকারের। এ দেশে যত অপরাধ হয়েছে তার ৯০ ভাগ শেখ হাসিনা নিজে করেছেন। আর ১০ ভাগ অপরাধ যারা করেছেন, তারা বাধ্য হয়ে করেছেন।

আরও পড়ুন

এই মাটিতে গণহত্যাকারী-পলাতক ফ্যাসিস্টকে আশ্রয় নিতে দেওয়া হবে না

এসময় তার সাথে কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিল। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় লাফ
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় লাফ
১১ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১২:০৬









হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর
১১ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০৮:০৩