• ঢাকা
  • |
  • রবিবার ৫ই আশ্বিন ১৪৩৩ সকাল ১১:৫০:৪৬ (20-Sep-2026)
  • - ৩৩° সে:

মনোনয়ন সংগ্রহ করলেন মাশরাফি

২০ নভেম্বর ২০২৩ বিকাল ০৫:২৬:২২

মনোনয়ন সংগ্রহ করলেন মাশরাফি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

২০ নভেম্বর সোমবার দুপুরে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন কেনেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস।  খুলনার বিভাগের মনোনয়ন ফর্ম বিক্রির দায়িত্বে থাকা আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শফিক এটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রির দ্বিতীয় দিনে ১২১২টি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে।

শনিবার সকালে দলের কার্যালয়ে মনোনয়ন ফর্ম বিক্রির কার্যক্রম শুরু হয়। প্রথমে ফর্মটি সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফর্ম কেনেন। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন তার নির্বাচনী এলাকার নেতাকর্মীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পাকিস্তানের রানপাহাড় টপকে ফাইনালে শ্রীলঙ্কা
পাকিস্তানের রানপাহাড় টপকে ফাইনালে শ্রীলঙ্কা
২০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪০:১২

আজ থেকে একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তি শুরু
আজ থেকে একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তি শুরু
২০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩৫:৫৮

আজ স্ত্রীর প্রশংসা করার দিন
আজ স্ত্রীর প্রশংসা করার দিন
২০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০৫:৪৬





রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে গভীর রাতে আগুন
রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে গভীর রাতে আগুন
২০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:১৮:৫০

‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের
‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের
২০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:১৪:২৪