• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩রা বৈশাখ ১৪৩৩ সকাল ০৯:৫৬:৩৫ (16-Apr-2026)
  • - ৩৩° সে:

চার অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

১৬ এপ্রিল ২০২৬ সকাল ০৮:১৯:৩৮

চার অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক:


দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলসহ চার অঞ্চলে দুপুরের মধ্যে তীব্র বেগে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

Ad
Ad

১৬ এপ্রিল বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেওয়া অভ্যন্তরীণ নদীবন্দরের বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য এই সতর্কতা জারি করা হয়েছে।

Ad

আবহাওয়াবিদদের মতে, দুপুর ১টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে এই চার অঞ্চলের নদীবন্দরগুলোতে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে।

নদীবন্দরের পাশাপাশি সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশের জন্য দেওয়া এক পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ বৃষ্টি হতে পারে।

বৃষ্টির প্রভাবে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। বর্তমানে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে যে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, বৃষ্টির ফলে তা প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দুই জেলায় নতুন ডিসি নিয়োগ দিল সরকার
দুই জেলায় নতুন ডিসি নিয়োগ দিল সরকার
১৬ এপ্রিল ২০২৬ সকাল ০৯:২৬:৫০






রিয়ালকে বিদায় করে সেমিফাইনালে বায়ার্ন
রিয়ালকে বিদায় করে সেমিফাইনালে বায়ার্ন
১৬ এপ্রিল ২০২৬ সকাল ০৮:২৩:৫১




Follow Us