• ঢাকা
  • |
  • রবিবার ৫ই আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:৫৬:৪৯ (20-Sep-2026)
  • - ৩৩° সে:

ভোর থেকে তুমুল বৃষ্টিতে ভোগান্তি রাজধানীবাসীর

২০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:০৫:৩২

ভোর থেকে তুমুল বৃষ্টিতে ভোগান্তি রাজধানীবাসীর

ডেস্ক রিপোর্ট: ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের পর রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় তুমুল বৃষ্টি হয়েছে। আজ ২০ সেপ্টেম্বর রোববার ভোর সোয়া ৪টার দিকে রামপুরাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। এরপর সকাল সোয়া ৭টার দিকেও রাজধানীর বিভিন্ন এলাকায় ফের তুমুল বৃষ্টি নামে।

বৃষ্টির আগে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝোড়ো বাতাস বয়ে যায়। বৃষ্টি শুরু হওয়ার পর বাতাসের তীব্রতা কমে এলেও কিছু সময় পরপর প্রচন্ড বজ্রপাত হতে থাকে। রামপুরা ছাড়াও বনশ্রী, নতুন বাজার, মিরপুর ও পল্লবীসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে।

সকালের বৃষ্টিতে তাপমাত্রা কমায় একদিকে স্বস্তি ফিরলেও অন্যদিকে কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষজন ভোগান্তিতে পড়েন। বিভিন্ন সড়কে যান চলাচলেও এর প্রভাব পড়ে। রাস্তায় পানি জমে সিএনজি, প্রাইভেটকারের মতো ছোট বাহন আটকে গিয়ে ব্যাপক যানজটেরও সৃষ্টি করেছে কোথাও কোথাও।

এর আগে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছিল, ১৯ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। রাতের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

রাত ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। শনিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ১২ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হয়ে তা ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






শিশু অপ্রতিম হত্যার ঘটনায় আটক ৩, আইফোন উদ্ধার
শিশু অপ্রতিম হত্যার ঘটনায় আটক ৩, আইফোন উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৩২:৪২


অটোরিকশাকে চাপা দিয়ে খাদে বাস, নিহত ৪
অটোরিকশাকে চাপা দিয়ে খাদে বাস, নিহত ৪
২০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১৩:০৯

ভোর থেকে তুমুল বৃষ্টিতে ভোগান্তি রাজধানীবাসীর
ভোর থেকে তুমুল বৃষ্টিতে ভোগান্তি রাজধানীবাসীর
২০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:০৫:৩২