• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ১১:২২:৪০ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

ঘূর্ণিঝড়ের প্রভাবে যেসব বিভাগে বৃষ্টি হতে পারে আজ

২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৮:২০

ঘূর্ণিঝড়ের প্রভাবে যেসব বিভাগে বৃষ্টি হতে পারে আজ

অনলাইন ডেস্ক: পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত ও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ রূপ নিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে দেশের তিন বিভাগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

২৭ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আরও পড়ুন

ঘূর্ণিঝড় 'অর্ণবের' বর্তমান অবস্থান জানাল অধিদপ্তর, আঘাত হানবে যেদিন

এদিকে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে দিন ও রাতের তাপমাত্রা সামান্য পরিবর্তিত হতে পারে।

ঢাকায় উত্তরর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিমি গতিতে বাতাস প্রবাহিত হচ্ছে। আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২ মিনিটে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১০:০৩:৫৯

আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩৫:৩৫