• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৫:২৩ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় পর্যটকদের নজর কাড়ছে ব্র্যান্ডিং সাপাহার

২৪ জানুয়ারী ২০২৪ সকাল ১০:৪১:২৬

নওগাঁয় পর্যটকদের নজর কাড়ছে ব্র্যান্ডিং সাপাহার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সীমান্তবর্তী উপজেলাগুলোর মধ্যে একটি সাপাহার। তিন বছর আগেও এ উপজেলার পরিচিতি শুধুমাত্র নওগাঁ ও আশেপাশের দু’একটি জেলার মানুষের মাঝেই সীমাবদ্ধ ছিলো। তবে আমের বাণিজ্যিক রাজধানী হিসেবে সুখ্যাতি ছড়ানোয় এখন সেই পরিচিতির গণ্ডি পেরিয়েছে দেশজুড়ে। সেটিকেই আরো আলোচিত করতে সাপাহার উপজেলা পরিষদ চত্বরের সামনে নির্মাণ করা হয়েছে ‘ব্র্যান্ডিং সাপাহার’।

কয়েক মাস আগে দৃষ্টিনন্দন এ স্থাপনাটি নির্মাণের উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করেছিলেন সাপাহারের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। দীর্ঘ ২ বছর ৮ মাস দায়িত্ব পালন শেষে ৬ ডিসেম্বর তাকে বদলি করা হয় জয়পুরহাট সদর উপজেলায়। বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে সেখানেই অবস্থান করছেন আব্দুল্যাহ আল মামুন। রেখে যাওয়া নানান দৃষ্টিনন্দন স্থাপনা স্থানীয়দের প্রতিনিয়ত স্বরণ করিয়ে দিচ্ছে সাবেক ইউএনও মামুনকে। সবচেয়ে বেশি নজর কাড়ছে ওই সড়ক হয়ে চলাচলকারী জবই বিলমুখী পর্যটকদের। স্থাপনাটিতে বড় আকারে সাপাহার লেখার পাশাপাশি "আমের বাণিজ্যিক রাজধানী" লেখা থাকায় সহজেই এই সড়কে চলাচলকারীরা বুঝতে পারছেন, সাপাহার আমের জন্য কতটা প্রসিদ্ধ।

রাজশাহী নগরীর রাণীবাজার এলাকা থেকে আসা পর্যটক জান্নাতুন মেওয়া সিফা বলেন, শীতকালে জবই বিলের পানি অনেকটা শুকিয়ে যায় এবং সাইবেরিয়াসহ বিভিন্ন দেশ থেকে এখানে পরিযায়ী পাখি আসে। পরিযায়ী পাখির ছবি তুলতেই জবই বিলে এসেছিলাম। আসার পথে দৃষ্টিনন্দন ব্র্যান্ডিং সাপাহার স্থাপনা চোখে পড়লো। আবার জবই বিলের মাঝ দিয়ে বয়ে যাওয়া সড়কেও ব্র্যান্ডিং জবই বিল স্থাপনা দেখলাম। এমন সৃজনশীল চিন্তাধারা যেই ইউএনও’র, তাঁর প্রশংসা না করে থাকা যায় না।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

নওগাঁ শহরের হাঁট নওগাঁ মহল্লার বাসিন্দা রবিউল আওয়াল মাহি বলেন, গত সপ্তাহে জবই বিলে ঘুরতে গিয়ে অনেক ছবি উঠিয়েছি। সেখানে সেলফি পয়েন্ট, মাছ চত্বর, ব্র্যান্ডিং জবই বিলসহ অনেক দৃষ্টি নন্দন স্থাপনা নির্মিত হয়েছে। যা দুই বছর আগেও ছিলো না। ফেরার পথে সাপাহার উপজেলা পরিষদের সামনে টেরাকোটা মানচিত্র, আম চত্বর এবং ব্র্যান্ডিং সাপাহার স্থাপনা দেখে খুবই ভালো লেগেছে। করোনাকালে আমাদের নওগাঁ জেলাকে আমের রাজধানী হিসেবে সারাদেশে পরিচিত করতে তৎকালীন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা সবচেয়ে বেশি উদ্যোগ নিয়েছিলেন। এখন আমের রাজধানী হিসেবে নওগাঁ পরিচিতি পেয়েছে। ব্র্যান্ডিং সাপাহার সেটাকেই তুলে ধরছে। সাপাহার উপজেলার সাথে 'আমের বানিজ্যিক রাজধানী' ট্যাগ লাইনটি তিনিই দিয়েছেন।

সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান হোসেন বলেন, দীর্ঘ ২ বছর ৮ মাস সময় দায়িত্ব পালন করতে গিয়ে পুরো উপজেলাকে আপন করে নিয়েছিলেন সাবেক ইউএনও আব্দুল্ল্যাহ আল মামুন। তার সময়ে বাস্তবায়নাধীন অসংখ্য স্থাপনা সাপাহারকে সারাদেশে পরিচিত করেছে। যার মধ্যে একটি ব্র্যান্ডিং সাপাহার। আরেকটি ব্র্যান্ডিং জবই বিল। এ দুটি স্থাপনা নির্মাণ কাজ বিদায়ের শেষ মুহুর্তেই তিনি সম্পূর্ণ করে গেছেন। বর্তমানে জবই বিলমুখী পর্যটকদের এসব আকর্ষিত করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০