• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:৫২:৫২ (10-Oct-2026)
  • - ৩৩° সে:

টিভিতে আজকের খেলা (১০ অক্টোবর)

১০ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২৭:০০

টিভিতে আজকের খেলা (১০ অক্টোবর)

স্পোর্টস ডেস্ক: আজ ক্রীড়াপ্রেমীদের জন্য অপেক্ষা করছে ক্রিকেট ও ইউরোপীয় ক্লাব ফুটবলের ভরপুর রোমাঞ্চ। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নামছে বাংলাদেশ দল। ডারবানে চলছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট লড়াই। এদিকে আন্তর্জাতিক বিরতি কাটিয়ে আজ মাঠে ফিরছে ইংলিশ প্রিমিয়ার লিগ ও স্প্যানিশ লা লিগা। রাতে মাঠে নামছে আর্সেনাল, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এছাড়া ঘরোয়া ফুটবলেও রয়েছে বাংলাদেশ ফুটবল লিগের একাধিক ম্যাচ।

দেখে নিন আজকের খেলার পূর্ণাঙ্গ টিভি সূচি:

আবুধাবি টেস্ট (২য় দিন)
বাংলাদেশ বনাম আফগানিস্তান দুপুর ১২টা, সরাসরি: টি স্পোর্টস

ডারবান টেস্ট (২য় দিন)
দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া বেলা ১টা ৩০ মিনিট, সরাসরি: ট্যাপম্যাড (tapmad)

বাংলাদেশ ফুটবল লিগ
মোহামেডান বনাম আরামবাগ বেলা ২টা ৪৫ মিনিট, সরাসরি: ইউটিউব/বিএফএফ টিভি
বাংলাদেশ পুলিশ বনাম ফকিরেরপুল বেলা ২টা ৪৫ মিনিট, সরাসরি: ইউটিউব/বিএফএফ টিভি

ইংলিশ প্রিমিয়ার লিগ
আর্সেনাল বনাম লিডস ইউনাইটেড বিকেল ৫টা ৩০ মিনিট, সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ১
চেলসি বনাম বোর্নমাউথ রাত ৮টা, সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ১
ম্যানচেস্টার ইউনাইটেড বনাম টটেনহাম রাত ১০টা ৩০ মিনিট, সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ১

স্প্যানিশ লা লিগা
বার্সেলোনা বনাম হেতাফে রাত ১০টা ৩০ মিনিট, সরাসরি: বিগিন অ্যাপ ও টি স্পোর্টস
রিয়াল মাদ্রিদ বনাম ভিয়ারিয়াল রাত ১টা, সরাসরি: বিগিন অ্যাপ ও টি স্পোর্টস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আগামীকাল
জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আগামীকাল
১০ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৪৩:১৭



আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস
আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস
১০ অক্টোবর ২০২৬ সকাল ০৯:২১:১০