• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা চৈত্র ১৪৩২ সকাল ১০:৩৫:৫৩ (17-Mar-2026)
  • - ৩৩° সে:

কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে ১০ দিনের ছুটি ঘোষণা

১৭ মার্চ ২০২৬ সকাল ০৮:৫৪:২৪

কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে ১০ দিনের ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সোনাহাট স্থলবন্দর ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় স্থলবন্দরটির সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।

সাময়িকভাবে বন্ধ বিষয়টি নিশ্চিত করেছেন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম আকমল। সোনাহাট স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

Ad
Ad

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত মোট ১০ দিন সোনাহাট স্থলবন্দরের সব আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

Ad

এ বিষয়ে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম আকমল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ব্যবসায়ী, শ্রমিক ও সংশ্লিষ্ট সবার সুবিধার কথা বিবেচনা করে এই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত ছুটি শেষে আগামী ২৮ মার্চ থেকে সোনাহাট স্থলবন্দরের সকল আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে শুরু হবে। এ সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট ব্যবসায়ী ও আমদানি-রপ্তানিকারকদের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে তাদের কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সীমিত পরিসরে আজ যেসব খোলা থাকবে ব্যাংক
সীমিত পরিসরে আজ যেসব খোলা থাকবে ব্যাংক
১৭ মার্চ ২০২৬ সকাল ১০:২৭:৪২







দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
১৭ মার্চ ২০২৬ সকাল ০৯:৩৩:৩৫



Follow Us