• ঢাকা
  • |
  • বুধবার ২২শে আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:৩৬:৩৩ (07-Oct-2026)
  • - ৩৩° সে:

উরুগুয়ের সামনে দাঁড়াতেই পারল না ভারত

৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩০:০৭

উরুগুয়ের সামনে দাঁড়াতেই পারল না ভারত

স্পোর্টস ডেস্ক: দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের সামনে দাঁড়াতেই পারল না স্বাগতিক ভারত। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নুনেজ ও আরৌজোর দুর্দান্ত পারফরম্যান্সে ৬-১ গোলের বড় ব্যবধানে হেরেছে ভারত।

সল্টলেক স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে উরুগুয়ে। ম্যাচের ১১ মিনিটেই ডি-বক্সের ভেতর ভারতীয় ডিফেন্ডারের ভুলে পেনাল্টি পায় তারা। স্পটকিক থেকে ঠাণ্ডা মাথায় গোল করে লা সেলেস্তেদের এগিয়ে দেন লিভারপুল তারকা ডারউইন নুনেজ।

তবে পিছিয়ে পড়েও দ্রুত ঘুরে দাঁড়ায় ভারত। ২২ মিনিটে উইঙ্গার রায়ান উইলিয়ামসের জোরালো শট উরুগুয়ের গোলরক্ষক কোনোমতে ঠেকালেও ফিরতি বল বিপদমুক্ত করতে পারেননি। সেই সুযোগ কাজে লাগিয়ে জোরালো শটে গোল করে ভারতকে সমতায় ফেরান মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা।

এরপর বৃষ্টি ও তীব্র বজ্রপাতের কারণে প্রায় ৩৫ মিনিট খেলা বন্ধ থাকে। বিরতির পর খেলা পুনরায় শুরু হলে ফের আক্রমণে যায় উরুগুয়ে। ২৮ মিনিটে আরৌজোর গোলে আবারও এগিয়ে যায় সফরকারীরা। শেষ পর্যন্ত প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় উরুগুয়ে।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ভারতকে চাপে ফেলে দেয় উরুগুয়ে। ৫৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-১ করেন নুনেজ।

এর মাত্র ছয় মিনিট পর, ৫৯ মিনিটে আবারও গোল করেন আরৌজো। তার গোলে উরুগুয়ের ব্যবধান দাঁড়ায় ৪-১।

এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ভারত। ৭১ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা উরুগুয়ের স্ট্রাইকার সানাব্রিয়া গোল করে ব্যবধান আরও বাড়িয়ে দেন।

ম্যাচের শেষদিকে ভারতের রক্ষণ আরও ভেঙে পড়ে। ৮৬ মিনিটে আরেক বদলি স্ট্রাইকার আগুইরে গোল করলে উরুগুয়ের গোলসংখ্যা দাঁড়ায় ছয়ে।

শেষ পর্যন্ত ৬-১ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে। অন্যদিকে নিজেদের মাঠে এমন বড় হারে হতাশ হয়েই মাঠ ছাড়তে হয় ভারতকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বাংলাদেশে গাড়ি তৈরি করবে টয়োটা
বাংলাদেশে গাড়ি তৈরি করবে টয়োটা
৭ অক্টোবর ২০২৬ সকাল ০৯:০২:০১

উরুগুয়ের সামনে দাঁড়াতেই পারল না ভারত
উরুগুয়ের সামনে দাঁড়াতেই পারল না ভারত
৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩০:০৭