স্পোর্টস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্টের ভেন্যু চূড়ান্ত হয়েছে। আগামী ৯ অক্টোবর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটির সূচি আগেই ঘোষণা করা হয়েছিল। তবে এতদিন মাঠের নাম নির্ধারিত হয়নি। এবার সেটিও নিশ্চিত করল আয়োজকেরা।
এরপর ১৭ অক্টোবর বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। ১৯ অক্টোবর আফগানিস্তান-জিম্বাবুয়ে এবং ২১ অক্টোবর আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ। ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচ আবুধাবিতে এবং শেষ ম্যাচ হবে শারজাহতে।
ফাইনাল ম্যাচ হবে ২৩ অক্টোবর, শারজাহতে। ২৪ অক্টোবর দেশে ফিরবে বাংলাদেশ দল। দেশে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে বাংলাদেশ।
একনজরে সফরের সূচি
৪-৫ অক্টোবর: সংযুক্ত আরব আমিরাত-বাংলাদেশ, ২ দিনের প্রস্তুতি ম্যাচ, দুবাই
৯-১৩ অক্টোবর: আফগানিস্তান-বাংলাদেশ একমাত্র টেস্ট, আবুধাবি
ত্রিদেশীয় সিরিজ
১৭ অক্টোবর : বাংলাদেশ-জিম্বাবুয়ে, আবুধাবি
১৯ অক্টোবর : আফগানিস্তান-জিম্বাবুয়ে, আবুধাবি
২১ অক্টোবর : আফগানিস্তান-বাংলাদেশ, শারজাহ
২৩ অক্টোবর : ফাইনাল, শারজাহ।
সূত্র: চ্যানেল ২৪
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available