• ঢাকা
  • |
  • রবিবার ৩রা শ্রাবণ ১৪৩৩ রাত ১২:০৭:৩৩ (19-Jul-2026)
  • - ৩৩° সে:

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি

৫ জুলাই ২০২৬ সকাল ০৯:৪৭:৫৩

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের ব্যস্ত সূচির মধ্যেও মানবিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনিজুয়েলার জনগণের প্রতি গভীর সমবেদনা ও সমর্থন জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। একই সঙ্গে নিখোঁজ স্বজনদের খুঁজে বেড়ানো পরিবারগুলোর প্রতিও সহমর্মিতা প্রকাশ করেছেন।

গত ২৬ জুন অল্প সময়ের ব্যবধানে ভেনিজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথমটির মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং প্রায় ৪০ সেকেন্ড পর ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় কম্পন অনুভূত হয়। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এ দুর্যোগে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এ পরিস্থিতিতে মেসি বলেন, ‘ভেনিজুয়েলার সব মানুষের প্রতি আমি অনেক ভালোবাসা পাঠাতে চাই। আমরা জানি, তারা এখন কত ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তাদের প্রতি আমাদের সর্বোচ্চ সমর্থন রয়েছে।’

নিখোঁজ স্বজনদের খুঁজে বেড়ানো মানুষের দুর্ভোগের কথাও তুলে ধরেন আর্জেন্টাইন অধিনায়ক। তিনি বলেন, ‘যারা তাদের প্রিয়জনদের খুঁজে পাচ্ছে না এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছে, তাদের প্রত্যেকের প্রতি আমার সমর্থন ও সহানুভূতি রইল।’

বার্তার শেষে ভেনিজুয়েলার মানুষের উদ্দেশে শক্ত থাকার আহ্বান জানিয়ে মেসি বলেন, ‘ভেনিজুয়েলার সব মানুষের জন্য অনেক শক্তি ও ভালোবাসা রইল।’

শুধু মেসিই নন, পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোও ভেনিজুয়েলার দুর্গত মানুষের প্রতি সংহতি প্রকাশ করেছেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এক শিশুকে নিজের একটি ম্যাচে আমন্ত্রণ জানান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় রোনালদো বলেন, ‘আমি চাই, তুমি আমার একটি ম্যাচ দেখতে আসো।’

সূত্র: ইএসপিএন

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইউএস-বাংলা এয়ারলাইন্সের যুগপূর্তি
ইউএস-বাংলা এয়ারলাইন্সের যুগপূর্তি
১৮ জুলাই ২০২৬ রাত ০৯:৪২:৩২





বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৫৯
বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৫৯
১৮ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:২৮


ট্রাম্পের মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা
ট্রাম্পের মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা
১৮ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:৪১



Follow Us