• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:০৭:৫৩ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশের সমর্থকদের প্রতি ভালোবাসা জানালেন মার্টিনেজ

২৮ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:১৭

বাংলাদেশের সমর্থকদের প্রতি ভালোবাসা জানালেন মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে জর্ডানকে ৩–১ গোলে হারানোর পর বাংলাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন আর্জেন্টিনার জাতীয় দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় এক বাংলাদেশি সাংবাদিক তাকে বাংলাদেশ বলে ডাক দিলে তিনি সঙ্গে সঙ্গে ফিরে তাকান এবং হাসিমুখে বলেন, ‘ওহ, বাংলাদেশ। আমি বাংলাদেশকে পছন্দ করি।’

পরে বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে অনুভূতি জানতে চাইলে মার্টিনেজ বলেন, ‘আমি বাংলাদেশের ভক্তদের অনেক ভালোবাসি। আমি সেখানে গিয়েছিলাম। সত্যিই দেশটাকে ভালোবাসি।’

তিনি আরও জানান, ২০২২ কাতার বিশ্বকাপের সময় বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস তাকে গভীরভাবে নাড়া দেয়। আমি জানি তারা আমাদের কাছে কী চায়। তারা আমাদের জন্য কতটা উন্মাদ, সেটা আমি দেখেছি। তাদের সমর্থন আমি সত্যিই পছন্দ করি।’

বাংলাদেশি সমর্থক ও আর্জেন্টাইনদের মানসিকতার মিল রয়েছে উল্লেখ করে মার্টিনেজ বলেন, ‘তারা অনেক দিক থেকে আর্জেন্টাইনদের মতোই। সেটাই আমার ভালো লাগে। বাংলাদেশের জন্য আমার অনেক ভালোবাসা।’

গ্রুপপর্ব শেষে আর্জেন্টিনা নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। মাঠের ব্যস্ততার মধ্যেও বাংলাদেশের সমর্থকদের প্রতি মার্টিনেজের এই প্রতিক্রিয়া দুই দেশের ফুটবলপ্রেমীদের সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭