• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ১১:৪১:১৩ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে টাইগাররা

২৭ এপ্রিল ২০২৬ দুপুর ০২:১৫:০৯

নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে টাইগাররা

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ।

২৭ এপ্রিল সোমবার চট্টগ্রামের ভেন্যুতে টস জিতে ফিল্ডিং নিয়েছে তারা। আব্দুল গাফফার সাকলাইনকে অভিষেকের অপেক্ষায় রেখে ফেরানো হয়েছে আরেক পেসার রিপন মন্ডলকে।

নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম প্রথম টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছেন। গতকাল নেটে ব্যাটিংয়ের সময় ডান পায়ের পাতায় আঘাত পান তিনি। তার জায়গায় নিক কেলি ১৩তম খেলোয়াড় হিসেবে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন।

আরও পড়ুন

আজকের খেলা: ২৭ অক্টোবর ২০২৬

নিউজিল্যান্ড দলে তারুণ্যের জোয়ার। সম্প্রতি বিশ্বকাপ খেলা দলের একমাত্র সদস্য হিসেবে এই দলে আছেন ইশ সোধি। ল্যাথামের ইনজুরিতে ক্যারিয়ারের ষষ্ঠ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেই নেতৃত্ব পেয়ে গেলেন কেলি। এই টপ অর্ডার ব্যাটার ৫ ম্যাচে ১৪.২৫ গড়ে ৫৭ রান করেছেন। নাথান স্মিথ ও ম্যাথু ফিশারের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হলো।

এদিকে মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের পাশাপাশি গতি তারকা নাহিদ রানাকেও প্রথম দুই ম্যাচের জন্য বিশ্রাম দিয়েছে বাংলাদেশ। এই সুযোগে নিজেদের প্রমাণ করতে চাইছিলেন সাকলাইন ও রিপন। জায়গা হলো রিপনের। ২০২৩ এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে তিনটি ম্যাচ খেললেও মূল জাতীয় দলে নিয়মিত হওয়ার পথে এই সিরিজটি তার জন্য বড় সুযোগ।

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, শরিফুল ইসলাম।

আরও পড়ুন

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?

নিউজিল্যান্ড একাদশ: টিম রবিনসন, কেটেন ক্লার্ক, ডেন ক্লিভার (উইকেটকিপার), নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, ম্যাথু ফিশার, বেন লিস্টার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় ৭ জন নিহত
সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় ৭ জন নিহত
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১১:৩২:১০






আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১০:০৩:৫৯

আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩৫:৩৫