• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৯:৪৮:৫০ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

২৮ ছক্কায় ২০৪ রান করে রেকর্ডের পর রেকর্ড গড়লেন বৈভব সুরিয়াভানশি

২৪ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৬:৩৩

২৮ ছক্কায় ২০৪ রান করে রেকর্ডের পর রেকর্ড গড়লেন বৈভব সুরিয়াভানশি
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: বৈভবের ব্যাটে যেন ভর করেছিল দানব! চার-ছক্কার তাণ্ডবে সংযুক্ত আরব আমিরাতের বোলারদের রীতিমতো তুলোধুনো করেছেন ভারতের ১৫ বছর বয়সী বিস্ময়বালক বৈভব সুরিয়াভানশি। ২৮টি ছক্কা ও ৭টি চারের সাহায্যে মাত্র ৫৩ বলে করেছেন ২০৪ রান।

দোহার মাঠে এশিয়া কাপ রাইজিং স্টার্সের গ্রুপ পর্বের ম্যাচে, তার এমন অবিশ্বাস্য ইনিংসে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরির রেকর্ডও ভেঙে গেছে।

ম্যাচে, মাত্র ২৮ বলে শতকের দেখা পায় বৈভব। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার-ম্যাকগার্কের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেন এই তরুণ ক্রিকেটার। আগের রেকর্ডটি ছিল ২৯ বলে। তবে শতকেই থামেনি বৈভবের তাণ্ডব।

আরও পড়ুন

টিভির পর্দায় আজকের খেলা

পরের ১০০ রান করতে তার লাগে মাত্র ২৪ বল। অর্থাৎ ৫২ বলেই পূর্ণ করে ডাবল সেঞ্চুরি। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির আগের রেকর্ডটি ছিল চ্যাড বোয়েসের।

লিস্ট ‘এ’ ক্রিকেটে, বৈভবের এটি মাত্র দ্বিতীয় সেঞ্চুরি। ১৬ ইনিংসের মধ্যেই এই সংস্করণে চারটি রেকর্ডের মালিক হয়ে গেলেন তিনি।

চলতি বছরের শুরুতে, শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে মাত্র ১১ বলে ফিফটি করে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েছিল এই তরুণ। এবার একই ম্যাচে ২৮ বলে সেঞ্চুরি, ৪০ বলে দেড়শ' এবং ৫২ বলে ডাবল সেঞ্চুরি করে নতুন ইতিহাস গড়েছে।

আরও পড়ুন

দ. আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা

দেড়শ' রানের রেকর্ডটিও নিজের দখলে নিয়েছে বৈভব। গত বছর, বিহারের হয়ে অরুণাচল প্রদেশের বিপক্ষে ৫৯ বলে দেড়শ' রান করেছিলেন তিনি।

বৈভবের ব্যাটিংয়ের আরেকটি অবিশ্বাস্য দিক ছিল ছক্কার বৃষ্টি। ইনিংসে মোট ২৮টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড এটি।

এর আগে, ২০১৮ সালে, কুইন্সল্যান্ডের বিপক্ষে ২৩টি ছক্কা মেরে রেকর্ডটি গড়েছিলেন অস্ট্রেলিয়ান ডি’আর্সি শর্ট।

আরও পড়ুন

শুরুতেই দুই গোল হজম, ১০ মিনিটের ঝড়ে জিতলো বার্সেলোনা

ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত ‘এ’-এর লক্ষ্য ছিল ২৫০ রান। একাই ২০৪ রান করে দলের জয়ের ভিত গড়ে দেয় বৈভব। ম্যাচের ১৩তম ওভারেই পূর্ণ করে ডাবল সেঞ্চুরি। পরে মাত্র ১৪.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ভারত ‘এ’।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ