• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৫০:০৬ (11-Feb-2026)
  • - ৩৩° সে:

পিএসএল নিলামে ৩ কোটি রুপিতে রাওয়ালপিন্ডিতে রিশাদ হোসেন

১১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১২:০৩

পিএসএল নিলামে ৩ কোটি রুপিতে রাওয়ালপিন্ডিতে রিশাদ হোসেন

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গত মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে দারুণ পারফরম্যান্স করেছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। ১৩ উইকেট শিকার করে নজর কাড়লেও এবারের আসরের আগে তাকে দলে রাখেনি লাহোর। তবে নিলামে তাকে নিয়ে জমে ওঠে প্রতিযোগিতা।

Ad

শেষ পর্যন্ত ৩ কোটি পাকিস্তানি রুপিতে রিশাদকে দলে ভিড়িয়েছে রাওয়ালপিন্ডি। নিলামে তার ভিত্তিমূল্য ছিল ১ কোটি ১০ লাখ রুপি। করাচি কিংসের সঙ্গে লড়াই করে অবশেষে রাওয়ালপিন্ডিই নিশ্চিত করে বাংলাদেশি এই স্পিনারের সেবা।

Ad
Ad

জিও সুপারের তথ্য অনুযায়ী, পিএসএলের এবারের নিলামে নিবন্ধন করেন মোট ৮৭৯ জন দেশি-বিদেশি ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) খেলোয়াড়দের পাঁচটি ক্যাটাগরিতে বিভক্ত করেছে- প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও ইমার্জিং। আটটি ফ্র্যাঞ্চাইজি এসব ক্যাটাগরি থেকে খেলোয়াড় বেছে নিয়ে দল গঠন করছে। প্রতিটি দলের সর্বোচ্চ বাজেট সীমা নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার।

পিএসএলের স্কোয়াড সাইজ ন্যূনতম ১৬ এবং সর্বোচ্চ ২০ জন। ১৬ সদস্যের দলে সর্বোচ্চ ৫ জন বিদেশি রাখা যাবে। ১৭-১৮ সদস্যের স্কোয়াডে সর্বোচ্চ ৬ জন বিদেশি এবং ১৯-২০ সদস্যের দলেও সর্বোচ্চ ৬ জন বিদেশি নেওয়ার সুযোগ থাকবে।

এদিকে নিলামে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ১ কোটি ২৫ লাখ রুপিতে ফয়সাল আকরামকে দলে নিয়েছে। ইসলামাবাদ ইউনাইটেড ১ কোটি ২০ লাখ রুপিতে মেহরান মুমতাজকে দলে ভিড়িয়েছে। নবাগত দল সিয়ালকোট স্ট্যালিয়নজ ৫ কোটি ৭০ লাখ রুপিতে সাহিবজাদা ফারহানকে দলে নিয়েছে। করাচি কিংস ৩ কোটি ২৫ লাখ রুপিতে আজম খানকে, রাওয়ালপিন্ডি ৮ কোটি ৬৫ লাখ রুপিতে নাসিম শাহকে এবং লাহোর কালান্দার্স ৭ কোটি ৬০ লাখ রুপিতে হারিস রউফকে দলে নিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গাজীপুর–১ আসনের নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু
গাজীপুর–১ আসনের নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু
১১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৪০:০৬

উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন
উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন
১১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩২:২৬


যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন তারেক রহমান
যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২০:৪১



জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
১১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৮:১৫

ভাঙ্গায় বাস উল্টে নিহত ২, আহত অন্তত ১৫
ভাঙ্গায় বাস উল্টে নিহত ২, আহত অন্তত ১৫
১১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৫:৩১



Follow Us