ডেস্ক রিপোর্ট: ইরাকের সুলায়মানিয়ায় এশিয়া কাপ আর্চারি স্টেজ-টু’তে পদকজয়ী তিন আর্চারকে শনিবার রাতেই বিমান বন্দরে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন।
পদকজয়ী আর্চার শ্রীপর্ণা বিশ্বাস, সাইমা সালাউদ্দিন ও সোনালী রয়সহ বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল শুক্রবার রাতে দেশে ফিরেছেন।
বিমানবন্দরে তাঁদের বরণ করেন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর রায়হান এবং যুগ্ম সম্পাদক মো. রুবেল হোসেন।
ভিডিও নিউজ: এশিয়া কাপ আর্চারিতে ৩টি স্বর্ণসহ ১০ পদক জয় বাংলাদেশের, বিমান বন্দরে সংবর্ধনা
আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি বিশ্ব র্যাজঙ্কিংয়ে মূল্যবান পয়েন্ট অর্জন এবং দেশের হয়ে পদক জয়ের লক্ষ্য ছিল আর্চারদের। ২৪ থেকে ২৯ অক্টোবর অনুষ্ঠিত প্রতিযোগিতায় দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ। বিভিন্ন ইভেন্টে ৩টি করে স্বর্ণ ও রৌপ্য এবং চারটি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক অর্জন করেছেন দেশের আর্চাররা। পদকজয়ী দলের বাকি সদস্যরা রোববার ভোরে দেশে ফিরবেন।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available