• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ সকাল ০৯:৩২:২৯ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

‘শুধু চেষ্টা করলেই হয় না, ভাগ্যের সহায়তাও দরকার’

১৩ এপ্রিল ২০২৫ দুপুর ১২:৪০:৪৯

‘শুধু চেষ্টা করলেই হয় না, ভাগ্যের সহায়তাও দরকার’

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সুযোগটা ছিল বাংলাদেশের উইকেট কিপার ব্যাটার লিটন দাসের জন্য অনেক কাঙ্ক্ষিত। জাতীয় দলের অনুমতি নিয়ে, পুরো আসরের জন্য এনওসি নিয়ে, বড় স্বপ্ন নিয়েই গিয়েছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্য তাকে স্পর্শ করলো আবারও। কোনো ম্যাচ না খেলেই চোটের কারণে দেশে ফিরতে হলো এই উইকেটকিপার ব্যাটারকে।

দেশে ফেরার পর বিমানবন্দরে হতাশ কণ্ঠে লিটন দেশের একটি গণমাধ্যমকে জানালেন তার হতাশার কথা। তার কাছে মনে হয়েছে পিএসএলে থেকে তিনি কিছুই পাননি। উপরন্তু পাওয়ার থেকে বরং অনেক বেশি হারিয়েছেন বলে মনে হচ্ছে তার কাছে। স্বাভাবিকভাবেই ইনজুরি যে কোন ক্রিকেটারের কাছেই অনেক বড় বিষয় বলে মনে করেন তিনি।

লিটনের জন্য ফ্রাঞ্চাইজি ক্রিকেট অবশ্য এর আগেও হতাশা নিয়ে এসেছিল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) একই রকম হতাশা সঙ্গী হয়েছিল লিটনের। সেখানে একমাত্র ম্যাচ খেলেই ফিরতে হয়েছিল। এবার পিএসএলে তো খেলার সুযোগই পাওয়া হলো না।

আরও পড়ুন

সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় অবদানের জন্য স্পেনের ‘নোবেল’ পেলেন মেসি

লিটন অবশ্য ভাগ্যের এই পরিহাস মেনে নেওয়ার কথাই জানালেন। তিনি বললেন ‘সব সময় তো নিজের হাতে থাকে না। সৃষ্টিকর্তা যা চান সেটাই হয়। মেনে নেওয়াই ভালো।’

পিএসএলের মতো বড় মঞ্চে পুরো টুর্নামেন্টে থাকার সুযোগ পেয়েও মাঠে নামতে না পারায় নিজেকে দুর্ভাগা বলেই মনে করছেন লিটন। তিনি বলেন, ‘ব্যাড লাক তো ছিলই। যখন গিয়েছিলাম ভেবেছিলাম ভালো কিছুই হবে। বিসিবিকেও ধন্যবাদ, তারা আমাকে সুযোগ দিয়েছিল। কিন্তু কিছু কিছু সময় শুধু চেষ্টা করলেই হয় না, ভাগ্যের সহায়তাও দরকার।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আজ শনিবার যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
আজ শনিবার যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
২৪ অক্টোবর ২০২৬ সকাল ০৯:০৮:৪১


টিভিতে আজকের খেলা (২৪ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২৪ অক্টোবর)
২৪ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৪৯:১৪