• ঢাকা
  • |
  • শনিবার ১৯শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:০৪:৫১ (02-May-2026)
  • - ৩৩° সে:

বৃষ্টিতে থেমে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড ৩য় টি-টোয়েন্টি

২ মে ২০২৬ বিকাল ০৩:১৯:৩৭

বৃষ্টিতে থেমে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড ৩য় টি-টোয়েন্টি

স্পোর্টস ডেস্ক: মিরপুরে তৃতীয় টি-টোয়েন্টিতে খেলার মাঝেই হানা দিল বৃষ্টি, থেমে গেল জমে ওঠা ম্যাচ। এর আগে চট্টগ্রামে বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি, এমনকি টসও অনুষ্ঠিত হয়নি।

২ মে শনিবার মিরপুর শের-ই বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হলেও শেষ পর্যন্ত বৃষ্টি পিছু ছাড়েনি।

Ad
Ad

ম্যাচের সপ্তম ওভারে খেলা চলাকালীন হঠাৎ ঝিরঝিরে বৃষ্টি নামলে খেলোয়াড় ও আম্পায়াররা বাধ্য হয়ে মাঠ ছাড়েন। খেলা বন্ধ হওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৬.৪ ওভারে ৩ উইকেটে ৫০ রান।

Ad

ব্যাটিংয়ে তখন অপরাজিত ছিলেন লিটন দাস ২৫ রানে এবং তাওহিদ হৃদয় ২ রানে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা করেছিলেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। দলীয় ২১ রানের মাথায় (৩.১ ওভার) ১৬ রান করে আউট হন সাইফ।

এরপরই দেখা যায় বাংলাদেশের ইনিংসে পরিচিত ‘উইকেট বৃষ্টি’। নিউজিল্যান্ডের পেসার নাথান স্মিথ দলীয় ৩৫ রানের সময় পরপর দুই বলে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনকে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান। যদিও শেষ পর্যন্ত তিনি হ্যাটট্রিক পূরণ করতে পারেননি।

বৃষ্টির কারণে ম্যাচের পরবর্তী পরিস্থিতি অনিশ্চয়তার মুখে পড়ে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





২৪ ঘন্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু
২৪ ঘন্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু
২ মে ২০২৬ বিকাল ০৪:১৫:১০







Follow Us