• ঢাকা
  • |
  • শনিবার ২রা কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৫৩:৩২ (17-Oct-2026)
  • - ৩৩° সে:

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বিসিবি কোচ ছোটন

১৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৫৫:১১

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বিসিবি কোচ ছোটন
ঢাকা জেলার কোচ মোসাদ্দেক হোসেন ছোটন। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঢাকা জেলার কোচ মোসাদ্দেক হোসেন ছোটন মারা গেছেন। ১৭ অক্টোবর শনিবার সকালে ঢাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর।

মোসাদ্দেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি। এক শোকবার্তায় তার মৃত্যুতে শোক জানিয়ে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

বিসিবি-এসিসি লেভেল-২ কোচ মোসাদ্দেক তৃণমূল ও বয়সভিত্তিক ক্রিকেটে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন। ২০১১ সালে বিসিবিতে যোগ দিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা খান এখন ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

এরপর থেকে বয়সভিত্তিক ক্রিকেটে কোচ হিসেবে নিরলস কাজ করে গেছে। অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ দলের বিভাগীয় কোচিং প্যানেলে দায়িত্ব পালনের পাশাপাশি যুব ক্রিকেট লিগের (ওয়াইসিএল) বিভিন্ন দলের সঙ্গেও যুক্ত ছিলেন এই কোচ।

ঢাকা জেলা কোচের দায়িত্ব নেওয়ার আগে ঢাকা মেট্রোর সহকারী কোচ হিসেবে কাজ করেছেন মোসাদ্দেক। সবশেষ রবি বোলার হান্টের ঢাকা ও চট্টগ্রাম পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন তিনি।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






একদিনে ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু
একদিনে ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু
১৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০০:২৬