নারায়ণগঞ্জ প্রতিনিধি: লাঙ্গলবন্দকে হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি প্রধানমন্ত্রীকে উপস্থাপন করার পরিকল্পনার কথা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
২৫ মার্চ বুধবার রাতে নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দে মহাষ্টমী পুণ্যস্নান উপলক্ষে আয়োজিত ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করবো লাঙ্গলবন্দকে হেরিটেজে অন্তর্ভুক্ত করার বিষয়ে। আমাদের প্রাচীন ঐতিহ্য লাঙ্গলবন্দের মহাষ্টমী স্নান।’


মন্ত্রী আরও উল্লেখ করেন, ‘প্রধানমন্ত্রীসহ সংসদ সদস্য ও মন্ত্রীরা শপথ গ্রহণের পর থেকে মন্ত্রিসভা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা টিমওয়ার্কের মাধ্যমে একটি বিধ্বস্ত দেশের দায়িত্ব গ্রহণ করেছি এবং নতুন সম্ভাবনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগোচ্ছি। আমাদের লক্ষ্য বিভাজন নয়, ঐক্য ও শান্তি প্রতিষ্ঠা করা। এখানে হিন্দু, মুসলিম ও খ্রিস্টান—সবাই সমান অধিকার পাবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খাঁন, জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা প্রশাসক রায়হান কবির এবং নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available