অনলাইন ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আবারও আগুন সন্ত্রাসের মাধ্যমে পুরনো পথেই হাঁটছে।
তিনি বলেন, ককটেল ফাটিয়ে বা গাড়ি পুড়িয়ে কোনো লাভ হবে না। শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে অবশ্যই আইনি প্রক্রিয়া মেনেই আসতে হবে।
১৩ নভেম্বর শুক্রবার দুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আব্দুস সালাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। জনগণের এই অগ্রযাত্রাকে কোনো ষড়যন্ত্র দিয়ে থামানো যাবে না।
তিনি আরও বলেন, কোনো ধরনের অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র না করে জামায়াতে ইসলামীকে আগামী নির্বাচন পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available