• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই কার্তিক ১৪৩৩ দুপুর ০২:৫৭:০৮ (23-Oct-2026)
  • - ৩৩° সে:

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে তিন বাহিনীর প্রধান

৩ ডিসেম্বর ২০২৫ সকাল ০৮:৩৪:৪১

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে তিন বাহিনীর প্রধান

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন দেশের তিন বাহিনীর প্রধান।

২ ডিসেম্বর মঙ্গলবার রাতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে যান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

এনসিপির কমিটি পুনর্গঠন: আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার

এসময় তিন বাহিনীর প্রধান হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে খোঁজ খবর নেন।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস এবং কিডনি, ফুসফুস, হৃদপিণ্ড এবং চোখের সমস্যাসহ একাধিক জটিলতায় ভুগছেন। হৃৎপিণ্ড এবং ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে দেশি-বিদেশি চিকিৎসকরা তার চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এবার ফোনকল এলেই জানা যাবে নাম ও নম্বর
এবার ফোনকল এলেই জানা যাবে নাম ও নম্বর
২৩ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৪৪:৩২




৩ দিন বন্ধ থাকবে হজ পোর্টাল
৩ দিন বন্ধ থাকবে হজ পোর্টাল
২৩ অক্টোবর ২০২৬ দুপুর ০১:১৯:৪১


মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি
মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি
২৩ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫০:১১


ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
২৩ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩৯:৪৫