• ঢাকা
  • |
  • সোমবার ৭ই বৈশাখ ১৪৩৩ দুপুর ০১:৫৫:১২ (20-Apr-2026)
  • - ৩৩° সে:

নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ আজ, আলোচনায় আছেন যারা

২০ এপ্রিল ২০২৬ সকাল ১১:৪৩:০০

নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ আজ, আলোচনায় আছেন যারা

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় প্রার্থী নির্ধারণ সম্পন্ন করেছে বিএনপি। দলীয় সূত্র জানিয়েছে, চূড়ান্ত করা ৩৬ জনের তালিকা আজ ২০ এপ্রিল সোমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

Ad
Ad

এর আগে প্রার্থী বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে ১৭ ও ১৮ এপ্রিল- দুই দিনে প্রায় ৯০০ জন মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার নেয় বিএনপির পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড, যার নেতৃত্বে ছিলেন তারেক রহমান। রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়, যেখানে দেশের ১০টি সাংগঠনিক বিভাগের নারী প্রার্থীরা অংশ নেন।

Ad

সাক্ষাৎকারে অংশ নেওয়া নেত্রীরা দলের আন্দোলন-সংগ্রামে নিজেদের ভূমিকা, ত্যাগ এবং অবদানের বিষয় তুলে ধরেন। একই সঙ্গে দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন।

দলীয় সূত্র আরও জানায়, প্রথমে প্রায় ৯০০ আবেদনকারীর মধ্য থেকে ৩০০ জনের একটি প্রাথমিক তালিকা তৈরি করা হয়। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে সেখান থেকে ৩৬ জনকে চূড়ান্ত করা হয়েছে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে ত্যাগী, অভিজ্ঞ এবং শিক্ষিত নেত্রীদের অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে মনোনয়ন বোর্ড।

সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন- সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা, কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন, সাবিরা নাজমুল, শাম্মী আক্তার, নিলুফার চৌধুরী মনি, রেহেনা আক্তার রানু, শিরীন সুলতানা, নেওয়াজ হালিমা আরলি, চৌধুরী নাদিরা আক্তার, জসিম উদ্দীন মওদুদ, মাহমুদা হাবিবা, নাসিমা আক্তার কল্পনা, সানজিদা ইসলাম তুলি, বিথীকা বিনতে হুসাইন, আরিফা সুলতানা রুমা, রুকসানা শাহনাজ, ফেরদৌস আহমেদ মিষ্টি, হাসনা হেনা হীরা, নাদিয়া পাঠান পাপন, ব্যারিস্টার শাকিলা ফারজানা এবং অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নিসহ আরও অনেকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কন্যা সন্তানের বাবা হলেন অ্যাটলি
কন্যা সন্তানের বাবা হলেন অ্যাটলি
২০ এপ্রিল ২০২৬ দুপুর ০১:০২:২৭










Follow Us