• ঢাকা
  • |
  • শনিবার ১১ই আশ্বিন ১৪৩৩ রাত ১১:০০:০২ (26-Sep-2026)
  • - ৩৩° সে:

‘বাংলাদেশকে দাস রাষ্ট্রে পরিণত করার দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে হবে’: প্রতিমন্ত্রী ইশরাক

২৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:০০:০০

‘বাংলাদেশকে দাস রাষ্ট্রে পরিণত করার দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে হবে’: প্রতিমন্ত্রী ইশরাক

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশকে দাস রাষ্ট্রে পরিণত করার দেশি-বিদেশি ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

তিনি বলেছেন, জনগণই বিএনপির শক্তির উৎস। জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান করে দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

২৬ সেপ্টেম্বর শনিবার রাজধানীর ধোলাইখাল মেয়র সাদেক হোসেন খোকা মাঠে বিএনপি ঢাকা-৬ আসন (সূত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া, কোতোয়ালি ওয়ার্ড) আয়োজিত ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে’ সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইশরাক হোসেন বলেন, অতীতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে পুরান ঢাকার মানুষ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলেছিলেন। তখন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ, র‍্যাব, এসপি, ডিজিএফআই ও এনএসআইসহ বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে তারা আন্দোলন করেছেন।

তিনি বলেন, আমরা কোনো বাহিনীনির্ভর দল নই। আমাদের একমাত্র শক্তির উৎস হচ্ছে বাংলাদেশের জনগণ।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ আস্থা রেখে নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। সেই পবিত্র দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। পাশাপাশি জনগণকে সঙ্গে নিয়ে দেশকে অস্থিতিশীল করে বাংলাদেশকে আবারও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার উদ্যোগ কঠোরভাবে মোকাবিলা করতে হবে।

দেশের ভৌগোলিক অবস্থানের প্রসঙ্গ তুলে ইশরাক হোসেন বলেন, এই কারণে প্রতিবেশী রাষ্ট্রের এমন কিছু মানুষ রয়েছেন, যারা বাংলাদেশকে দাস রাষ্ট্র ও প্রজারাষ্ট্রে পরিণত করতে চান। তাদের সেই চেষ্টা অব্যাহত থাকবে। দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দিয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পাওয়া স্বাধীন বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্রকে রুখে দেওয়ার অন্য কোনো বিকল্প নেই।

বিরোধী দলের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, তারা বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক, তা চায়নি। বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে এবং মা-বোনদের ধর্ষণ করেছে।

পলাতক শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, তাকে ইন্টারপোলের চিঠি দিয়ে বাংলাদেশে আনার জন্য সরকার চেষ্টা করছে। অন্যদিকে তার কিছু অনুসারীকে অর্থায়নের মাধ্যমে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এই দুটি দলের মাধ্যমে আমরা একটা যোগসূত্র খুঁজে পাই, যেটি হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র।

প্রশাসনসহ বিভিন্ন স্তরে স্বৈরাচারের দোসররা এখনো লুকিয়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারা তাদের সহযোগিতা করার চেষ্টা করছে। তবে এসব বিষয়ে তারা ভয় পান না।

ইশরাক হোসেন বলেন, আমরা বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান করার মাধ্যমে বাংলাদেশের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ করে যেকোনো ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে হোক না কেন, সেটিকে আমরা রুখে দেব।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিনসহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, মহিলা দল, ওলামা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪৬৫৬ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪৬৫৬ মামলা
২৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭:৫২


প্রাথমিকে শিক্ষক নিয়োগ, বিভ্রান্ত না হওয়ার আহ্বান
প্রাথমিকে শিক্ষক নিয়োগ, বিভ্রান্ত না হওয়ার আহ্বান
২৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:১৩