• ঢাকা
  • |
  • সোমবার ২২শে ভাদ্র ১৪৩৩ রাত ০৩:১৯:২২ (07-Sep-2026)
  • - ৩৩° সে:

সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার

২৮ আগস্ট ২০২৬ রাত ০৯:১০:৪৮

সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা তাদের সে পথ থেকে ফেরানোর চেষ্টা করছি।

২৮ আগস্ট শুক্রবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে ইসলামী, বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। সেখানে নির্বাচিত সরকারকে ১৮০ দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলা হয়েছে। কিন্তু ক্ষমতায় এসে সরকার সনদ বাস্তবায়ন থেকে দূরে সরে যাচ্ছে এবং এটি অস্বীকারের চেষ্টা করছে।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, একজন মন্ত্রী সব মন্ত্রণালয় নিয়ে কথা বলেন এবং জাতীয় সংসদের বিরোধী দলকে ছোট করে বক্তব্য দেন। অথচ নিজের মন্ত্রণালয়ের অধীন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দিকে তার নজর নেই।

জামায়াতের এই নেতা আরো বলেন, দেশে দৃশ্যমান কোনো উন্নয়ন দেখা যাচ্ছে না। সর্বত্র সরকারদলীয় লোকদের মধ্যে মারামারি চলছে। উন্নয়নে বৈষম্য করা হচ্ছে এবং বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায় সুষম বরাদ্দ দেওয়া হচ্ছে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পিতা-মাতার সম্পত্তি সুরক্ষায় বিল পাস
পিতা-মাতার সম্পত্তি সুরক্ষায় বিল পাস
৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৩৭:৩৪



পটুয়াখালীতে একদিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু
পটুয়াখালীতে একদিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:০৩


ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩২:১৭

ক্ষেতলালে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
ক্ষেতলালে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:২৬