• ঢাকা
  • |
  • সোমবার ২২শে ভাদ্র ১৪৩৩ রাত ০২:১৯:১৩ (07-Sep-2026)
  • - ৩৩° সে:

দেশটা আন্দোলনের ওপর থাকলে উন্নয়ন হবে না: পানিসম্পদ মন্ত্রী

২৮ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:৩৭

দেশটা আন্দোলনের ওপর থাকলে উন্নয়ন হবে না: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি: বিরোধী দলের লংমার্চ ও আন্দোলন কর্মসূচির সমালোচনা করে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘দেশটা যদি আন্দোলনের ওপরেই থাকে, তাহলে উন্নয়ন হবে না। আন্দোলন এলাকার জন্য ক্ষতি, দেশের জন্য ক্ষতি।’

২৮ আগস্ট শুক্রবার দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের দিঘলী ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর এলাকায় সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের (এসডিএফ) ‘বি স্ট্রং’ প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘বিরোধী দল আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চাচ্ছে। হাসিনা যেভাবে ১৭২ দিন হরতাল দিয়ে দেশের মানুষকে জিম্মি করে ক্ষমতায় এসেছিল এবং পরবর্তী ১৭ বছরে দেশের ১২টা বাজিয়ে দিয়েছে-এখন বিরোধী দল মনে করছে আন্দোলন করলে বিএনপি, তারেক রহমান ও মন্ত্রী-এমপিরা দুর্বল হয়ে যাবে। আর সেই সুযোগে মা-বোনেরা বাধ্য হয়ে ভোট দিয়ে তাদের ক্ষমতায় আনবে। সেই সুযোগ কোনোভাবেই দেওয়া যাবে না। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করতে হবে।’

সরকারের টানা ১৭ বছরের আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরও বলেন, ‘দেশ পরিচালনার দায়িত্ব জনগণ বিএনপিকে দিয়েছে। আমাদের সঙ্গে অন্য পক্ষ নির্বাচন করেছে, তারা এখন বিরোধী দল। আমরা যেদিন শপথ নিয়েছি, তারা সেদিন উপস্থিতও হয়নি, সহযোগিতাও করেনি। অথচ হাসিনার বিরুদ্ধে আমরা দীর্ঘ ১৭ বছর আন্দোলন করেছি, ক্ষতিগ্রস্ত হয়েছি। সবাই মিলে আন্দোলন করে দেশকে ও দেশের গণতন্ত্রকে রক্ষা করেছি। এখন আমাদের প্রধান কাজ হলো এই অর্জনকে সুরক্ষা দেওয়া এবং নতুনভাবে বাংলাদেশকে গড়ে তোলা। এই প্রক্রিয়ায় বিরোধী দলেরও সহযোগিতা প্রয়োজন।’

চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ ভুঁইয়া, দিঘলী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরওয়ার, সাধারণ সম্পাদক কাজী নুরুল আমিন এবং চন্দ্রগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহের ইসলাম জাহাঙ্গীর।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পিতা-মাতার সম্পত্তি সুরক্ষায় বিল পাস
পিতা-মাতার সম্পত্তি সুরক্ষায় বিল পাস
৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৩৭:৩৪



পটুয়াখালীতে একদিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু
পটুয়াখালীতে একদিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:০৩


ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩২:১৭

ক্ষেতলালে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
ক্ষেতলালে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:২৬