• ঢাকা
  • |
  • শুক্রবার ২রা শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৪:০৮:২৪ (17-Jul-2026)
  • - ৩৩° সে:

নতুন জোট বাঁধছে ৭ ইসলামি দল

১৭ জুলাই ২০২৬ দুপুর ০২:৩৯:১০

নতুন জোট বাঁধছে  ৭ ইসলামি দল

অনলাইন ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে কওমি ধারার সাতটি ইসলামী দল ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে পথচলার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে। অরাজনৈতিক সংগঠন হেফাজতের মধ্যস্থতায় শুরু হওয়া এ উদ্যোগ আগামী দিনের রাজনৈতিক অঙ্গনে নতুন একটি ইসলামী জোট গঠনের ভিত্তি তৈরি করতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

১৬ জুলাই বৃহস্পতিবার চট্টগ্রামের ফটিকছড়ির জামেয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ বিষয়ে আলোচনা হয়। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা বৈঠকে কওমি ধারার সাতটি ইসলামী দলের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের তিনজন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়া হেফাজতে ইসলামের কেন্দ্রীয় পর্যায়ের প্রায় ২০ জন নেতা বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান সাংবাদিকদের বলেন, সাতটি দল ঐক্যবদ্ধভাবে পথচলার বিষয়ে নীতিগত ঐকমত্যে পৌঁছেছে। অল্প সময়ের মধ্যেই এ ঐক্যের কাঠামো ও প্রক্রিয়া নির্ধারণ করা হবে।

সভায় অংশ নেওয়া একাধিক নেতার ভাষ্য, অতীতের নির্বাচনী সমীকরণ ও ভিন্ন রাজনৈতিক অবস্থানের কারণে কওমি ধারার দলগুলোর মধ্যে বিভক্তি তৈরি হয়েছিল। সেই বিভাজন দূর করে একটি অভিন্ন প্ল্যাটফর্ম গড়ে তোলাই বর্তমান উদ্যোগের লক্ষ্য।

সূত্রগুলো জানায়, প্রতিটি দলের কাছে লিখিত প্রস্তাব চাওয়া হয়েছে, যাতে ঐক্যের সম্ভাব্য কাঠামো ও কার্যপদ্ধতি নিয়ে মতামত দেওয়া হবে। দলগুলো নিজ নিজ ফোরামে আলোচনা শেষে প্রস্তাব জমা দেবে। এরপর আগামী আগস্টের শুরুতে অনুষ্ঠিতব্য আরেকটি বৈঠকে সম্ভাব্য ঐক্যের রূপরেখা চূড়ান্ত করার চেষ্টা করা হবে।

হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃত্বের প্রত্যাশা, কওমি ধারার দলগুলো পারস্পরিক বিরোধ ও প্রকাশ্য সমালোচনা পরিহার করে ভবিষ্যতে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে কাজ করবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ফুলবাড়ী সীমান্তে মাদক ও ভারতীয় গরু জব্দ
ফুলবাড়ী সীমান্তে মাদক ও ভারতীয় গরু জব্দ
১৭ জুলাই ২০২৬ বিকাল ০৩:৩৭:৩০

ইরানের সড়ক সেতুতে মার্কিন হামলা, নিহত ৭
ইরানের সড়ক সেতুতে মার্কিন হামলা, নিহত ৭
১৭ জুলাই ২০২৬ বিকাল ০৩:৩৬:৩০





নতুন জোট বাঁধছে  ৭ ইসলামি দল
নতুন জোট বাঁধছে ৭ ইসলামি দল
১৭ জুলাই ২০২৬ দুপুর ০২:৩৯:১০

Follow Us