• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৬:১৪ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

সরকারের উন্নয়নমূলক কাজে অনিয়ম-দুর্নীতি হলেই ব্যবস্থা: ফখরুল

২৭ মে ২০২৬ দুপুর ০২:২৯:৫৩

সরকারের উন্নয়নমূলক কাজে অনিয়ম-দুর্নীতি হলেই ব্যবস্থা: ফখরুল

অনলাইন ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের উন্নয়নমূলক কোনো কাজে অনিয়ম বা দুর্নীতি হলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

২৭ মে বুধবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশে কৃষিজমি দিন দিন কমে আসছে, যা দেশের জন্য ভালো নয়। এ কারণে আমরা চেষ্টা করবো, যেন সব দিক বিবেচনায় রেখে উন্নয়নমূলক কাজ করা যায়।

তিনি আরও বলেন, আমি সব সময়ই বলেছি, যতটা সম্ভব কৃষিজমি নষ্ট না করে উন্নয়ন করতে হবে। আমরা উঁচু ভবন নির্মাণের দিকে গুরুত্ব দেবো। তবে সরকার অবশ্যই বিষয়টি বিবেচনায় রাখবে, যাতে কৃষির ওপর নেতিবাচক প্রভাব না পড়ে।

পরিদর্শনকালে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী জেলার আরও কয়েকটি উন্নয়নমূলক কাজের স্থান পরিদর্শন করেন।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২