• ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৪:১৪:২৫ (14-Aug-2026)
  • - ৩৩° সে:

জুলাই নিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে সরকার: জামায়াত আমির

৫ আগস্ট ২০২৬ দুপুর ০১:৩৮:০০

জুলাই নিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে সরকার: জামায়াত আমির

অনলাইন ডেস্ক: জুলাই নিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে সরকার বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ৫ আগস্ট বুধবার গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যর সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, দেশের ৭০ শতাংশ জনগণের গণরায়কে অপমান বা উপেক্ষা করবেন না। আজ পর্যন্ত যারাই জনগণের রায় উপেক্ষা করছে তাদের পালাতে হয়েছে, আপনারা পালানোর পথও পাবেন না।

তিনি আরও বলেন, ‎জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। কিন্তু বিচারের দৃশ্যমান কিছুই দেখা যাচ্ছে না। এই কৈফিয়ত সরকারপ্রধানকে দিতে হবে।

এসময় জামায়াত আমির বলেন, শিক্ষাঙ্গনে নতুন ইউনিফর্মে ফ্যাসিবাদ ফিরে এসেছে। এই ফ্যাসিবাদ কোনভাবেই সহ্য করা হবে না।

তিনি বলেন, সামগ্রিক পরিস্থিতি দেখে মনে আরও একটা আন্দোলন আসন্ন। এছাড়া, নেতাকর্মীদের নতুন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার প্রস্তুতি নেওয়ার নির্দেশও দেন তিনি।  

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সারাদেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
সারাদেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
১৪ আগস্ট ২০২৬ বিকাল ০৩:৫২:১৮



দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
১৪ আগস্ট ২০২৬ বিকাল ০৩:১৬:০৭


সাঘাটায় গৃহবধূর সঙ্গে সম্পর্ক, যুবক আটক
সাঘাটায় গৃহবধূর সঙ্গে সম্পর্ক, যুবক আটক
১৪ আগস্ট ২০২৬ দুপুর ০২:৫৮:১৪